চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রুটি সারিয়ে আবারও প্রস্তুত চন্দ্রযান-২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 22, জুলাই 2019
in তথ্যপ্রযুক্তি
A A
ত্রুটি সারিয়ে আবারও প্রস্তুত চন্দ্রযান ২

কারিগরী ত্রুটির কারণে উৎক্ষেপণের মাত্র ৫৬ মিনিট আগে যাত্রা থামিয়ে দেয়ার ঠিক এক সপ্তাহ পর ত্রুটি সারিয়ে আবারও চাঁদের উদ্দেশে রওনা করতে যাচ্ছে ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান।

সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৩ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৩ মিনিট) চন্দ্রযান-২ উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এবার আগের চেয়ে দৃঢ়ভাবে শতকোটি মানুষের স্বপ্নকে সঙ্গে করে চাঁদে নিয়ে যাচ্ছে এই মহাকাশযান।

চন্দ্রযান-২ নামে ১৫ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ভারতের এই চন্দ্র মিশনটি ভারতের স্থানীয় সময় ১৫ জুলাই দিবাগত রাত ২টা ৫১ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৩টা ২১ মিনিট) দেশের পূর্ব উপকূলে অবস্থিত শ্রী হরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা করার কথা ছিল।

Chandrayaan 2 is ready to take a billion dreams to the Moon — now stronger than ever before! Join us for the launch on Monday — 22 July, 2019 — at 2:43 PM IST.
#Chandrayaan2 #GSLVMkIII #ISRO pic.twitter.com/4ybFcHNkq6

— ISRO (@isro) July 18, 2019

কিন্তু উৎক্ষেপণের মাত্র ৫৬ মিনিট বাকি থাকতেই উল্টো গণনা বা কাউন্টডাউন বন্ধ করে দেয়া হয়। আইএসআরও’র বরাতে বিবিসি জানায়, মহাকাশযানটির লঞ্চ ভেহিকল সিস্টেমে ত্রুটি ধরা পড়ায় তাৎক্ষণিকভাবে উৎক্ষেপণ প্রক্রিয়া থামিয়ে দেয়া হয়।

এই মুহূর্তে ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট জিওসিংক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (GSLV) মার্ক থ্রি বা ‘বাহুবলী’। সেটিরই কোনো একটি অংশের কারিগরি প্রক্রিয়ায় জটিলতা দেখা দেয়ায় উৎক্ষেপণ স্থগিত করে দেয়া হয় বলে ইঙ্গিত করা হয়েছিল।

উৎক্ষেপণের পর সফলভাবে চাঁদে অবতরণ করলে এটিই হবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা প্রথম মহাকাশযান।

ত্রুটি সারিয়ে আবারও প্রস্তুত চন্দ্রযান ২
ছবি: আইএসআরও

আর ভারত হবে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের পিঠে মহাকাশযানের নিয়ন্ত্রিত অবতরণ (সফট ল্যান্ডিং) করানো চতুর্থ দেশ। এর আগে শুধু যুক্তরাষ্ট্র, ভারত এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন এ কাজে সফল হয়েছিল।

চন্দ্রযান-২ মূলত চাঁদের পৃষ্ঠ পর্যবেক্ষণ করবে। সেখানে পানি ও খনিজের অস্তিত্ব খোঁজা এবং ভূমিকম্প পরিমাপসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু দায়িত্ব রয়েছে মিশনটির।

Tags: চন্দ্রযান-২চন্দ্রাভিযানভারত
Previous Post

তিনদিনে এক হচ্ছে পুরো দল

Next Post

অভিনয়ের মঞ্চেই মৃত্যু!

Next Post

অভিনয়ের মঞ্চেই মৃত্যু!

সুযোগ সন্ধানী ডক্টর জেকিল ও আমরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT