চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিশ লাখ ছাড়িয়ে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:07 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

‘এন্টারটেইনমেন্ট কোটি প্রাণে ছড়িয়ে যাক!’-এই স্লোগান নিয়ে ইউটিউবে যাত্রা করেছিলো চ্যানেল আইয়ের বিনোদন চ্যানেল ‘চ্যানেল আই টিভি’। খুব দ্রুত সময়ের মধ্যে ইউটিউব প্লাটফর্মে জনপ্রিয়তা অর্জন করে চ্যানেলটি। যার ফলশ্রুতিতে এবার এটি ত্রিশ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করলো!

বৃহস্পতিবার এমন আনন্দ সংবাদটি জানান চ্যানেল আইয়ের ইউটিউব কো-অর্ডিনেটর আসাদ ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশের যেই এন্টারটেইনমেন্ট টেলিভিশন চ্যানেলগুলো ইউটিউব নিয়ে কাজ করছে, সেগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত সময়ে ৩০ লাখ সাবস্ক্রাইবার অর্জন করেছে চ্যানেল আই টিভি। এটা সম্ভব হয়েছে চ্যানেল আইয়ের ভাল কনটেন্ট আর সেই কন্টেন্টগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে সঠিক সময়ে সঠিক ভাবে দেয়ায়।

এরজন্য চ্যানেল আই টিভি’র সাবস্ক্রাইবারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আসাদ ইসলাম বলেন, যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এভাবে এগিয়ে গেলে কোটি সাবস্ক্রাইবারের যে মাইলফলক, এটিও আমরা তুলনামূলক দ্রুততার সাথেই স্পর্শ করতে পারবো।

চ্যানেল আই টিভি-তে চ্যানেল আইয়ের নাটক, টেলিফিল্ম, বিভিন্ন ধরণের বিনোদনমূলক অনুষ্ঠানসহ দর্শকপ্রিয় রিয়েলিটি শো’গুলোর প্রতি পর্ব ধারাবাহিকভাবে আপলোড করা হয় দর্শক-শ্রোতাদের সুবিধার্থে। উচ্চমানের অডিওভিজ্যুয়ালের এসব অনলাইন কন্টেন্ট দিন দিন টিভি চ্যানেলের পাশাপাশি ইউটিউবেও দর্শকশ্রোতাদের মাঝে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছে। এ কারণেই বাড়ছে এই ইউটিউব পেজের ‘সাবস্ক্রাইবার’ বা গ্রাহক সংখ্যা।

দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে ২০১৭ সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চ্যানেল আই টিভি’র এই ইউটিউব চ্যানেলটি।

‘ডায়ামন্ড প্লে বাটন’-এর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে চ্যানেল আই টিভি। শুধু এটিই নয়, চ্যানেল আই ডিজিটাল ট্র্যান্সফরমেশনে ‘গোল্ডেন প্লে বাটন’-এর দৌঁড়ে আছে যথাক্রমে চ্যানেল আই নিউজ, ইমপ্রেস অডিও ভিশন এবং চ্যানেল আই শো’জ।

Tags: ইউটিউবচ্যানেল আইলিড বিনোদনসাবস্ক্রাইবারসিলভার বাটন
Previous Post

দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সতর্ক সংকেত

Next Post

কড়া প্রহরায় আদালতে যুবলীগ নেতা খালেদ

Next Post

কড়া প্রহরায় আদালতে যুবলীগ নেতা খালেদ

নতুন বলের ‘নতুন রাজা’ সাইফউদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT