চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিভুবন বিমান কন্ট্রোল টাওয়ারের ৬ কর্মকর্তাকে অন্য বিভাগে স্থানান্তর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 13, মার্চ 2018
in বাংলাদেশ
A A

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার আগে বিধ্বস্ত ইউএস- বাংলা ফ্লাইট ২১১ উড়োজাহাজ এবং বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্টোলার (এটিসি) অডিও কথোপকথন নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে ঘটনার প্রত্যক্ষদর্শী এটিসির ছয় কর্মকর্তার মানসিক অবস্থা বিবেচনা করে তাদের স্থানান্তর করা হয়েছে অন্য বিভাগে।

নেপালের অনলাইন পোর্টাল মাই রিপাবলিকা থেকে জানা গেছে, ছয় এটিসি কর্মকর্তা ইউএস বাংলা উড়োজাহাজটি বিধ্বস্তের সময় প্রতক্ষ্যদর্শী ছিলেন। ঘটনাটির পর তারা মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন। এর পরিপ্রেক্ষিতে নেপাল বিমান কর্তৃপক্ষ তাদের মানসিক অবস্থা বিবেচনা করে কিছুদিনের জন্য অন্য বিভাগে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ-মহাপরিচালক রাজন পোখারেল বলেন, দুর্ঘটনায় তাদের চাপ কমানোর জন্য আমরা তাদের অন্যান্য বিভাগে স্থানান্তরিত করেছি।

তবে তিনি স্পষ্ট করে জানান, ফ্লাইট-২১১ এবং এটিসি’র মধ্যকার কথোপকথনের অডিও রেকর্ডের যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, তার জন্য তাদের স্থানান্তর করা হয়নি। তাদের মানসিক অবস্থা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫০। চিকিৎসাধীন যাত্রীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। উড়োজাহাজটিতে থাকা ৬৭ যাত্রীর মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি, একজন মালদ্বীপের এবং একজন চীনের নাগরিক। উড়োজাহাজটিতে ৬৭ যাত্রীর পাশাপাশি ৪ জন ক্রু ছিলেন বলে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে। আহতদের উদ্ধার করে নেপালের কে এম সি হাসপাতাল, নরভিক হাসপাতাল, ওম হাসপাতাল ভর্তি করা হয়েছে।

Tags: লিড নিউজ
Previous Post

ক্রীড়াঙ্গনে ক্যারিয়ার গড়তে কর্মশালা

Next Post

নেপালে বিধ্বস্ত উড়োজাহাজে ছিলেন রাজশাহীর ৬ জন

Next Post
উড়োজাহাজ-নেপাল-উন্নত চিকিৎসা

নেপালে বিধ্বস্ত উড়োজাহাজে ছিলেন রাজশাহীর ৬ জন

নেইমারকে নিয়ে বিতর্কে জড়াতে ইচ্ছুক নয় বার্সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT