অন্যরকম আকাঙ্খা আর ভিন্ন বাস্তবতায় উৎসবমুখর পরিবেশে হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রাজধানীসহ সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচনে তরুণ ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।








