চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্বকের ধরণ বুঝে সানস্ক্রিন ব্যবহার না করলে মারাত্মক বিপদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:21 পূর্বাহ্ন 25, মার্চ 2022
in লাইফস্টাইল
A A
সানস্ক্রিন ক্রিম হাতে নিয়ে সূর্যরশ্মি থেকে রক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র গরমের পাশাপাশি রয়েছে পরিবেশ দূষণ। অতিরিক্ত দূষণে ত্বকের মারাত্মক ক্ষতি হচ্ছে। তার উপর যদি ত্বকের ধরণ না বুঝে সানস্ক্রিন ব্যবহার করা হয়, তা হলে রোদে ত্বকের আরও ক্ষতি হতে পারে।

করোনা মহামারির ফলে সব সময় মাস্ক পরে থাকার ফলে মুখের ত্বক একটুতেই বেশি ঘেমে যায়। তাই অনেকে সানস্ক্রিন না মেখে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এ ধরণের ভুলের ফলে অল্প বয়সেই ত্বকে নানান সমস্যা দেখা দিতে থাকে। বয়সের ছাপ, মেছতা, পিগমেন্টেশন সহ আরও নানান সমস্যা। কিন্তু সানস্ক্রিন ঠিক ভাবে ব্যবহার করলে এ ধরণের সমস্যাকে সহজেই এড়ানো যায়।

কিন্তু কেবল সানস্ক্রিন ব্যবহার করলেই হয় না অবশ্যই সঠিক সানস্ক্রিন বাছাই করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন ত্বকের জন্য কেমন সানস্ক্রিন জরুরি, তা আমরা অনেকেই জানি না। ত্বকের ধরণ অনুযায়ী বাছাই করতে হবে সানস্ক্রিন।

ত্বকে যদি অল্পেই সমস্যা দেখা দেয়, সে ক্ষেত্রে প্যারাবেন বা অক্সিবেনজোন যুক্ত সানস্ক্রিন ব্যবহার না করাই ভাল। এই ধরণের ত্বকের ক্ষেত্রে টাইটেনিয়াম ডাই-অক্সাইড বা জিঙ্ক অক্সাইডযুক্ত সানস্ক্রিন ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়।

অতিবেগনি রশ্মির হাত থেকে সুরক্ষার জন্য ন্যূনতম এসপিএফ ৩০ প্রয়োজন। তবে যাদের ত্বকের রং ফর্সা, তারা এসপিএফ ৫০+ সানস্ক্রিন ব্যবহার করাই ভাল।

শুষ্ক ত্বকের ক্ষেত্রে ময়শ্চারাইজিং সানস্ক্রিন ব্যবহার করলে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়। এই ধরনের সানস্ক্রিন ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে।

ত্বকের প্রকৃতি তৈলাক্ত হলে খুব বেশি ঘাম হয়। সে ক্ষেত্রে সোয়েট ফ্রি কিংবা ম্যাটিফাইং সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সানস্ক্রিন ক্রিমের পরিবর্তে সানস্ক্রিন জেল বা স্প্রে ও ব্যবহার করা যেতে পারে। এর ফলে সূর্যের তাপ থেকে ত্বক রক্ষাও পাবে, আর ঘামও হবে না।

যাদের ত্বকে ব্রণ বা ফুসকুড়ির সমস্যা রয়েছে, গরম বাড়লে তাদের সমস্যা আরও বেড়ে যায়। এ ক্ষেত্রে কোনও রাসায়নিক মিশ্রিত, সুগন্ধি যুক্ত সানস্ক্রিন এড়িয়ে চলতে হবে।

Tags: সানস্ক্রিনস্বাস্থ্য
Previous Post

৯০ রানে ৮ উইকেট হারানোর পরেও ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড

Next Post

অস্ট্রেলিয়ার সঙ্গে টিম টাইগ্রেসের দারুণ লড়াই

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার সঙ্গে টিম টাইগ্রেসের দারুণ লড়াই

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফারজানার হাজার রানের দিনে রুমানার পঞ্চাশ উইকেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT