চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বেসনের জুড়ি নেই

ফারাহ মাহজাবিন by ফারাহ মাহজাবিন
1:30 অপরাহ্ন 22, এপ্রিল 2018
in লাইফস্টাইল
A A

‘সৌন্দর্য্য’ কথাটি শুনলেই চোখের সামনে ভেসে উঠবে একটি লাবন্যময় হাসিমাখা মুখের প্রতিচ্ছবি। সুন্দর হতে চায় না এমন মানুষ এই গ্রহে আছে বলে মনে হয় না। যদিও অনেকেই বলে থাকেন যে আসল সৌন্দর্য্য হচ্ছে মনে। আর যার অভিব্যক্তি পাওয়া যায় চোখে। তবে এটা ভুলে গেলে চলবে না যে এটা আসলে বাহ্যিক সৌন্দর্য্যের সাথে সম্পর্কিত। সুন্দর ত্বক অনেকেই প্রাকৃতিকভাবে/বংশগতভাবে পেয়ে থাকেন। তবে যাদের সুন্দর ত্বক আছে এবং যাদের নেই– সবারই প্রয়োজন ত্বকের সঠিক পরিচর্যা করা। আর ত্বকের পরিচর্যার ক্ষেত্রে বেসন সবচেয়ে কার্যকরী উপাদান। বেসন এমন এক উপাদান যা সহজলভ্য ও প্রতিটি ঘরেই থাকে। যার ফলে রুপচর্চার জন্য এটি আলাদা ভাবে কিনতে হয় না। এটি ত্বকে উজ্জলতা বৃদ্ধিতে অনেক কাজে দেয়।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বেসনের কোন জুড়ি নেই। মেয়েরা সাধারণত বিয়ের পূর্বপ্রস্তুতিতে সৌন্দর্য বর্ধনে বেসন ব্যবহার করে, সেই সাথে আরও থাকে উপটান, কাঁচা হলুদ, গোলাপ জলসহ আরও নানা উপকরণ। তবে ত্বকের ধরণ বুঝেই যে কোনো কিছু ব্যবহার করা উচিত।

বেসন দ্বারা  তৈরী সহজ কিছু প্যাক:

১। বেসন, কাঁচা হলুদ, দুধ:
হাফ কাপ বেসন, সাথে এক টুকরা কাঁচা হলুদ এবং কোয়ার্টার কাপ ফ্রেশ দুধ একসাথে ভালভাবে মিশিয়ে পেস্ট তৈরী করে পুরো মুখে লাগাতে হবে। ২০-২৫ মিনিট রেখে প্যাকটি শুকিয়ে আসলে হালকা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর আপনার ত্বকের উজ্জলতা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন।

২। বেসন, টমেটো, লেবু:
এই প্যাকটি ত্বকের ক্লিনজার হিসেবে কাজ করে। প্রথমেই একটি টমেটোকে ব্লেন্ড করে নিতে হবে। এরপর এর সাথে এক টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ বেসন নিয়ে ভালোভাবে মিশ্রনটি তৈরী করতে হবে। তারপর প্যাকটি সারা মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ভালভাবে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে আপনি নিজেই অনেক ফ্রেশ অনুভব করবেন।

৩। বেসন, টক দই, মধু:
বেসন, টক দই ও মধু এই তিনটি উপকরণই ত্বককে অনেক বেশি নরম ও সুন্দর করে তোলে। সেক্ষেত্রে প্রথমেই আমরা নেব কোয়ার্টার কাপ টক দই, দুই টেবিল চামচ বেসন ও এক টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।

এই প্রত্যেকটি উপকরণই আমরা আমাদের দৈনন্দিন জীবনে রান্না ঘরের কাজে ব্যবহার করে থাকি। সুতরাং, ত্বকের উজ্জলতা বৃদ্ধিতে আমরা খুব সহজেই এগুলোর ব্যবহার করতে পারি।

Tags: ত্বকবেসনলিড বিনোদনসৌন্দর্য্য
Previous Post

চোরের হাতে ইউরোপা লিগের ট্রফি!

Next Post

হঠাৎ সচিবালয়ে দুই বিএনপি নেতা, কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রীকে?

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ সচিবালয়ে দুই বিএনপি নেতা, কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রীকে?

সিরিয়া-রাসায়নিক হামলা

সিরিয়ার রাসায়নিক হামলার স্থলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT