চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৈরি পোশাকখাতে এখনও অপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
6:04 অপরাহ্ন 27, মার্চ 2017
in অর্থনীতি
A A
garments workers

ফাইল ছবি

তৈরি পোশাকে বিশ্ব বাজারের ৬ শতাংশ শেয়ার দখল করে শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। ভবিষ্যতে এই প্রবৃদ্ধি আরো বাড়বে। সম্প্রতি যুক্তরাজ্যের ব্যবসাভিত্তিক গণমাধ্যম ‘বিজনেস ওয়্যার’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, তৈরি পোশাকের বিশ্ব বাজারে রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ২৮ দশমিক ০৯ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। এক্ষেত্রে তার আগের বছরগুলোর চেয়ে প্রবৃদ্ধি বেশি হয়েছে প্রায় ১০ দশমিক ২১ শতাংশ। মূলত রাজনৈতিক স্থিতিশীলতা, উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তাদের নিরলস চেষ্টা, কারখানা শ্রমিকদের কর্মপরিবেশের মান উন্নয়নসহ বেশ কয়েকটি ইতিবাচক কারণে পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমান বিশ্বের বস্ত্র বাজারের প্রায় ৬ শতাংশ পোশাকই সরবরাহ করে থাকে বাংলাদেশ। ২০০৩ সালে প্রতিবেশী দেশ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে পৌছে। ভবিষ্যতেও পোশাক রপ্তানির এই ধারা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ বিশ্বের শীর্ষ ডেনিম উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিতি লাভ করবে উল্লেখ করে ‘বিজনেস ওয়্যার’ এর প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সর্ববৃহৎ ডেনিম (জিন্স) উৎপাদনকারী দেশ হতে যাচ্ছে বাংলাদেশ, কারণ প্রতি বছর এদেশে যে পরিমাণ ডেনিম, উৎপাদন হয় তার রপ্তানি মূল্য প্রায় দুই বিলিয়ন ডলার। দেশের অভ্যন্তরে ও বিদেশে দিন দিন ডেনিমের চাহিদা বেড়ে যাওয়ায় বিশ্ব বাজারে শীর্ষ স্থান দখল করাই হচ্ছে বর্তমানে বাংলাদেশের উদ্দেশ্য। ধারণা করা যায়, ২০২১ সালের মধ্যে ডেনিমের বিশ্ব বাজারের ১০ দশমিক ০৮ শতাংশ শেয়ার বাংলাদেশের দখলে যাবে।

ইউরোপীয় ইউনিয়নের (ইউ) ডেনিম বাজারের ২৩ শতাংশ সরবরাহ করে সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ হিসেবে বর্তমানে শীর্ষে রয়েছে বাংলাদেশ। আর যুক্তরাষ্ট্রের বাজারে মেক্সিকো ও চীনের পর ১১ দশমিক ৩ শতাংশ মার্কেট শেয়ার দখল করে রয়েছে তৃতীয় অবস্থানে। বিনিয়োগও বাড়ানো হচ্ছে এ খাতে। বর্তমানে ডেনিম খাতের বিনিয়োগ ২০১৫ সালের ৯০০ মিলিয়ন ডলারকে অতিক্রম করেছে।

প্রতিবেদনে বাংলাদেশের শীর্ষ পোশাক উৎপাদনকারী কয়েকটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে বলা হয়, প্রতিবছর প্রায় ৩০ বিলিয়ন ডলার মূল্যমানের পোশাক রপ্তানি করে বিশ্বে শীর্ষ উৎপাদনকারীর তালিকায় রয়েছে বাংলাদেশ। শীর্ষ দশ উৎপাদনকারীর তালিকায় রয়েছে হা-মীম গ্রুপ, বেক্সিমকো ফ্যাশন লি, স্কয়ার ফ্যাশন লি.। তারা পণ্যে বিভিন্ন বৈচিত্র্য এনে প্রতিযোগিতার মার্কেটে শীর্ষে অবস্থান করেছে।

Tags: পোশাক শিল্প
Previous Post

ব্যাংককে জলের গান

Next Post

মুষ্টিমেয় কিছু লোক মুসলিমদের জীবন অতিষ্ঠ করে তুলছে: প্রধানমন্ত্রী

Next Post

মুষ্টিমেয় কিছু লোক মুসলিমদের জীবন অতিষ্ঠ করে তুলছে: প্রধানমন্ত্রী

সিলেটে জঙ্গি আস্তানায় অভিযান শেষের পথে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT