চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেলেগু সিনেমার নায়িকা বাংলাদেশের মেঘলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:38 অপরাহ্ন 06, এপ্রিল 2018
in বিনোদন
A A

ভারতের তেলেগু সিনেমার নায়িকা হয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তা। ছবির নাম ‘সাকালাকালা ভাল্লাভুডু’। পরিচালনা করেছেন শিবা গণেশ এবং প্রযোজনা করেছে ইউভেন টুরিস্ট টকিং অ্যান্ড সিমভা।

চলতি বছরের ৫ জানুয়ারি থেকে এই ছবির শুটিং করেন তিনি। গোটা ভারত বর্ষের চারটি প্রদেশের বিভিন্ন লোকেশনে এই ছবির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মেঘলা।

পুরো ছবির শুটিং শেষ করে গেল মঙ্গলবার রাতে ঢাকার ফিরেছেন মেঘলা। দক্ষিণের এই সিনেমায় নায়িকা হয়ে কাজ করে ভীষণ খুশি তিনি। চ্যানেল আই অনালাইনকে মেঘলা এই খবরটি যখন বলছিলেন তখন আঁচ করা যাচ্ছিল তার উচ্ছ্বাস।

গেল বৃহস্পতিবার দুপুরে মেঘলা বলেন: গত ডিসেম্বরে আমি হায়দ্রাবাদে এই ছবির জন্য অডিশন দিয়েছিলাম। তখন এতোটা সিরিয়াস ছিলাম না। থার্টি ফার্স্টের আগে আমাকে জানানো হয় প্রাথমিকভাবে সিলেক্ট হয়েছি, তখন আমি মালয়েশিয়াতে ছিলাম। তারপর আবার আমাকে জানায়, আমি চূড়ান্ত হয়েছি। ৫ জানুয়ারি থেকে ছবির শুটিং। সে জন্য ৪ জানুয়ারি হায়দ্রাবাদ যাই। এরপর শুটিং শুরু করি।’

গেল তিনমাস ধরে হায়দ্রাবাদ ছিলেন মেঘলা। পুরো ছবির শুটিং, গান, ডাবিং সবকিছু শেষ করে এসেছেন তিনি। এই ছবিতে মেঘলার নায়ক তানিশক রেড্ডি। এছাড়া মেঘলার বাবার চরিত্রে অভিনয় করেছেন সুমান তালওয়ার, যিনি দক্ষিণি সিনেমার পরিচিত মুখ।

মেঘলা জানান, গানসহ শুটিং শেষ হতে তিনমাস লেগেছে। পুরোটা সময় তিনি দারুণভাবে এনজয় করেছেন। পুরো ছবিটাই অ্যাকশন, রোমান্টিক ও কমেডি গল্পে নির্মাণ করা হয়েছে।

সবকিছু ঠিক থাকলেও তেলেগু ভাষার ছবিতে অভিনয় করতে গিয়ে মেঘলাকে তেলেগু ভাষা আগে রপ্ত করতে হয়েছে। তার কাছে মনে হয়েছে, তিনি যেন বোর্ড পরীক্ষা (এসএসসি) দিয়েছেন। কারণ, পুরো ছবির চিত্রনাট্য লেখা ছিল তেলেগু ভাষায়। মেঘলা সেগুলো বাংলায় অনুবাদ করেন। এরপর সেটা বোঝার চেষ্টা করেছেন।

তিনি বলেন, ‘ভাষা নিয়ে সেখানে ওয়ার্কশপ করেছি। রাত জেগে তেলেগু ভাষা শিখতে অনেক কষ্ট করতে হয়েছে। আর শট দেয়ার আগে আমাকে অনুশীলন করানো হয়েছে। এর জন্য পরিচালক ও নায়ক দুজনেই আমাকে সাহায্য করেছেন।

তেলেগু সিনেমায় কাজ করে আমি খুবই সন্তুষ্ট। কারণ, কাজ করতে গিয়ে অনেক কমফোর্ট পেয়েছি। তারা অনেক বেশি সহযোগিতা পরায়ণ, কোনো অ্যারোগেন্সি পাইনি তাদের থেকে। তারা নতুনদের ওয়েলকাম করতে জানে। আমি বাংলাদেশ থেকে সেখানে গিয়েছি এটা সবাই জেনে আমাকে ভীষণ সাহায্য করেছেন। বিশেষ করে তেলেগু ভাষা শিখতে সবাই খুব আন্তরিক ছিলেন। ওদের শুটিং, ডান্স প্যার্টান্ট সবকিছুই ব্যতিক্রম লেগেছে।

এই ছবির শুটিং হয়েছে অন্ধ্র প্রদেশের ভাইজ্যাক এলাকার পার্বতীপুরম ও নার্সিঙ্গাপুরন দুই গ্রামে। এছাড়া হায়দ্রাবাদের বিভিন্ন স্টুডিও, রাজমন্দ্রিতেও শুটিং হয়েছে। শুধু তাই নয়, তামিলনাড়ু, কেরেলা ও রামুজি ফিল্ম সিটিতে একদিন শুটিং হয়েছে। বর্তমানে ছবিটির সম্পাদনার কাজ চলছে।

মেঘলা বলেন, দেড়মাস পড় আবার হায়দ্রাবাদ যাব ছবির অডিও অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে। সবকিছু ঠিক থাকলে জুনেই এই ছবিটি মুক্তি পাবে।

মেঘলা বাংলাদেশের পরিচিত মডেল। কাজ করেছেন দেশের নামী সব ফ্যাশন হাউজের সঙ্গে। এছাড়াও মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। শুধু তাই নয়, ২০১৪ সালে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ও সর্বশেষ শাকিব খানের ‘নবাব’ ছবিতে অভিনয় করেছিলেন। অল্পদিনের ক্যারিয়ারে দক্ষিণের নায়িকা হয়েছেন মেঘলা। তিনি আশা করছেন সবকিছু ছাপিয়ে ছবিটি সাফল্য পাবে।

সবশেষে মেঘলা বললেন, গত বছর একটা রিউমার ছড়িয়েছিল আমি মিডিয়া ছেড়ে দিচ্ছি। তারপরেই এই ছবিতে কাজের সুযোগ আসে। আমি তখনই খবরটি জানালে সবাই মনে করতো এটি সত্য নয়। সেজন্য শুটিংয়ের যাবতীয় কাজ করেই চ্যানেল আই অনলাইনের মাধ্যমে সবাইকে জানালাম। আগামীতে আরো ভালো কাজ করতে চাই। আশা করছি সবার সহযোগিতা পাবো।

Tags: তেলেগুদক্ষিণীভারতমেঘলালিড বিনোদন
Previous Post

পারলেন না ফাহিমাও

Next Post

গণসমাবেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি

Next Post
দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীর অংশগ্রহণ থাকলেও ধর্ষণের ঘটনা এখনও বন্ধ হয়নি

গণসমাবেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি

বাংলাদেশ ব্যাংক

'সরকারি মাল দরিয়া মে ঢাল' অবস্থা যেন না হয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT