চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তেঁতুল হুজুর গোষ্ঠী’র অবস্থান শুধুমাত্র সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য স্থাপনের বিরোধীই নয়, বাংলাদেশ বিরোধীও: জাসদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:44 অপরাহ্ন 12, এপ্রিল 2017
in রাজনীতি
A A

‘তেঁতুল হুজুর গোষ্ঠী’র অবস্থান শুধুমাত্র সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য স্থাপনের বিরোধীই নয়, বাংলাদেশ রাষ্ট্র ও সংবিধানেরও বিরোধী। সুুপ্রিম কোর্ট চত্বরের ভাস্কর্য সরাতে ইসলামী দলগুলোর চাপের পরিপ্রেক্ষিতে বুধবার এক বিবৃতিতে একথা বলেছেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।

তারা বলেন, ‘তেঁতুল হুজুর গোষ্ঠী’র রাজনৈতিক অবস্থান শুধুমাত্র সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য স্থাপনের বিরোধীই নয়। এই ‘তেঁতুল হুজুর গোষ্ঠী’ বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলন, বাঙালি জাতির আত্মপরিচয়-সংস্কৃতি-ঐতিহ্য-ইতিহাস, জ্ঞান-বিজ্ঞান-যুক্তি-বুদ্ধি-শিক্ষা-দীক্ষা-মানবতা-মনুষ্যত্ব-সভ্যতা-প্রগতি-নারী অধিকার বিরোধী অন্ধকারের শক্তি।

তারা আরো বলেন, ‘তেঁতুল হুজুর গোষ্ঠী’ তালেবান, আইএস, আল-কায়দার বাংলাদেশী সংস্করণ।’

এদেরকে সামান্য ছাড় দেয়া হলে তারা আবারও বাংলাদেশ রাষ্ট্র ও সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন দু্ই জাসদ নেতা।

এই গোষ্ঠী’র বিরুদ্ধে সকল গণতান্ত্রিক প্রগতিশীল শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তি-মহল-গোষ্ঠী-দলকে সোচ্চার থাকার আহ্বান জানান হাসানুল হক ইনু ও শিরীন আখতার ।

Tags: জাসদ
Previous Post

মঙ্গল শোভাযাত্রা সবার জন্য উন্মুক্ত, সকল বিভ্রান্তির অবসান

Next Post

জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকর

Next Post

জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকর

রশিদ নিলে ৮০, রশিদ ছাড়া ৫০!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT