চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় সপ্তাহেও ‘ঢাকা অ্যাটাক’-এর জয়জয়কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 21, অক্টোবর 2017
in বিনোদন
A A

সাধারণত কোনো বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে এমনটি দেখা যায় না যে, কোনো ছবি মুক্তির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেও দেশের হলগুলোতে দাপট নিয়ে চলছে! কিন্তু ‘আয়নাবাজি’র পর এমনটাই করে দেখাল দীপঙ্কর দীপন পরিচালিত বহুল আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’। যে ছবিটি মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও দুর্দান্ত দাপট দেখিয়ে চলছে দেশের প্রেক্ষাগৃহগুলোতে।

মুক্তির তৃতীয় সপ্তাহে ছবিটি চলছে প্রায় অর্ধশত সিনেমা হলে। এরমধ্যে শুক্রবার(২০ অক্টোবর) নতুন ১৫টি হলে ছবিটি মুক্তি পেলো। গত ৬ অক্টোবর ১২৫ হলে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পায়। মুক্তির পরপরই ছবিটি সর্বমহলের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দ্বিতীয় সপ্তাহে ছবিটির হল সংখ্যা বেড়ে যায়। চলে ১২৭ টি সিনেমা হলে। দেশের প্রায় সবগুলো হলেই ছবিটির প্রতিটি শো হাউজফুল যাচ্ছে।

‘ঢাকা অ্যাটাক’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি এবং আরেফিন শুভ। অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবিটিতে আরও অভিনয় করেছেন আলমগীর, আফজাল হোসেন, এবিএম সুমন, হাসান ইমাম, লায়লা হাসান, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, শিপন মিত্র প্রমুখ।

পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড-এর নিবেদনে ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান থ্রি হুইলারস লিমিটেড। স্প্ল্যাশ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। এর কনটেন্ট পার্টনার টাইগার মিডিয়া।

মুক্তির ৩য় সপ্তাহে ‘ঢাকা অ্যাটাক’ যেসব হলে চলছে:

টানা ৩ সপ্তাহ চলছে-
স্টার সিনেপ্লেক্স (ঢাকা), ব্লকবাস্টার সিনেমা (ঢাকা), বলাকা (ঢাকা), শ্যামলী, রাজমনি (ঢাকা), সেনা (সাভার), রাণিমহল। (ঢাকা), চান্দনা (জয়দেবপুর), ছায়াবানী (নাটোর), ফ্যান্টাসি (উত্তরদিয়াবাড়ি), আলমাস (চট্টগ্রাম), মনিহার (যশোর), উপহার (রাজশাহী), শাপলা (রংপুর), লিবার্টি (খুলনা), সাগরিকা (চালা), সঙ্গীতা (খুলনা), মডার্ন (দিনাজপুর), ছবিঘর (ঝিনাইদহ), মমতাজ (সিরাজগঞ্জ), বীনা (পাবনা), সোনিয়া (বগুড়া), পিক্স (সিরাজদিখাঁন) ও তাজ (গাইবান্ধা)।

টানা ২ সপ্তাহ ধরে চলছে-
আলোরুপা (লালমনিরহাট), উত্তরা (পার্বতী পুর), বি. জি. বি. (কক্সবাজার), মণিহার (মাধবনগর), মিলন (মাদারীপুর) ও কাজলী (মতলব)।

নতুন মুক্তি পেল-
অভিসার সিনেমা (ঢাকা), বি.জি.বি. সিনেমা (সিলেট), সোহাগ সিনেমা (ঘোড়াশাল), মৌচাক সিনেমা (ভাংগুরা), মল্লিকা সিনেমা (উল্লাপাড়া), অন্বেশা সিনেমা (মোকছেদপুর), ময়ূরী সিনেমা (বাগআচরা), লাভলু সিনেমা (আমতলী), বর্ণালী সিনেমা (নোয়াপাড়া), মনোরমা সিনেমা (কাপাসিয়া), মেহেরপুর সিনেমা (মেহেরপুর), রাজলক্ষ্মী সিনেমা (পাতারহাট), আলিম সিনেমা (সেপুপাড়া), রুপসী সিনেমা (ভোলা), রূপকথা (শেরপুর) ও বুলবুল (চিতলমারি)।

Tags: ঢাকা অ্যাটাকদীপঙ্কর দীপনমাহিশুভ
Previous Post

কর্মফল হাতে হাতেই পেলেন হাফিজ-হাসান

Next Post

বাংলাদেশের ইতিবাচক দিকটাই দেখছে প্রোটিয়ারা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা প্রস্তুতি ম্যাচে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ইতিবাচক দিকটাই দেখছে প্রোটিয়ারা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ড্রয়েড অ্যাপে ত্রুটি ধরিয়ে দিলে পুরস্কার দেবে গুগল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT