চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় বছরে সরকারের নজর স্বাস্থ্যে ও শিক্ষায়

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
1:40 পূর্বাহ্ন 12, জানুয়ারি 2016
in অর্থনীতি
A A

অন্তত আরো ২ বছর ক্ষমতায়থাকছে এই সরকার এটা নিশ্চিত, তবে ২০১৯ সালের কোনো সময়ে জাতীয় নির্বাচন হবে তা একান্তই প্রধানমন্ত্রীর ইচ্ছা বলেছেন অর্থমন্ত্রী। সরকারের দু’বছর পূর্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ক্ষমতায় এসে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুরবস্থা দূর করতে বিশেষ মনোযোগ ছিলো এই খাতে। এখন মানব সম্পদ উন্নয়ন বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্যে বাড়তি নজর দেবেন তিনি।

১২ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকারের ২ বছর পূরণ হলো। কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা ছাড়াই ক্ষমতার ২য় মেয়াদে ৩য় বছর শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের। সুস্থির রাজনৈতিক অবস্থার পুরো ফায়দা অর্থনীতিতে প্রতিফলিত হয়েছে কিনা তা নিয়ে বিতর্ক আছে, তবে সামষ্টিক অর্থনীতিতে বাংলাদেশের অর্জন নিয়ে দ্বিধা নেই কারো।

গত মাসেই বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর কৌশিক বসুও বলে গেছেন বাংলাদেশ উড়ন্ত সূচনার জন্য তৈরি হয়ে আছে। অভ্যন্তরীন এবং আন্তর্জাতিক এই স্বস্তির ওপর ভর করে দেশকে আরো এগিয়ে নিতে চান অর্থমন্ত্রী।

তিনি বলেন, যেহেতু টানা ২ বার ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছি তাই উন্নয়নের অন্যরকম একটা গতি পাওয়া গেছে। আমরা বুঝতে পেরেছি কোন কাজটা করতে পেরেছি আর কোনটা পারিনি। সরকারের কিছু কিছু কাজ সম্পন্ন করতে হলে বাজেট বাড়াতে হবে, প্রকল্প বাড়াতে হবে, সম্পদের উন্নয়ন করতে হবে। সেসব উদ্দেশ্য কমবেশি আমরা পূরণ করতে পেরেছি। এখন আমরা এমন সব এলাকায় যেতে চাই, যেগুলো সচরাচর ধরা পড়ে না। আমাদের উন্নতি হয়েছে খাদ্যে। সেখানে আর কোনো ঘাটতি নেই। আর গ্রামীন পূর্ত কর্মে যেমন রাস্তাঘাট, নদীর সংস্কার এসব ক্ষেত্রে ভালো কাজ হয়েছে। 

সরকারের এই মেয়াদে অতীতের মতোই গুরুত্ব পাবে অবকাঠামো খাত। তবে সামাজিক উন্নয়নের সূচকগুলো আরো পোক্ত করতে বাড়তি মনোযোগ থাকবে সরকারের।

অর্থমন্ত্রী আরো বলেন, আজ আমরা মধ্য আয়ের দেশ হয়েছি। বিশাল এক অর্জন। স্বল্প আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশের তালিকায় স্থান অর্জনই আমাদের বড় অর্জন। আরেকটি কৃতিত্বের দিক হলো সামাজিক সূচক।

অর্থমন্ত্রী বলেছেন, বড় কোনো শারীরিক অসুস্থতা না হলে আগামী দুই অর্থবছরের বাজেটও দেবেন তিনি।

Tags: অর্থমন্ত্রীআবুল মাল আবদুল মুহিত
Previous Post

রোহিতের ব্যাটে অস্ট্রেলিয়ার সামনে ৩১০ রানের চ্যালেঞ্জ

Next Post

তারেকের মামলার পরবর্তী শুনানি ১৪ ফেব্রুয়ারি

Next Post

তারেকের মামলার পরবর্তী শুনানি ১৪ ফেব্রুয়ারি

ড্রোন ব্যবহার করে জঙ্গি হামলা হতে পারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT