চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় দিনেও শেয়ারবাজারে পতন অব্যাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:23 পূর্বাহ্ন 11, আগস্ট 2015
in অর্থনীতি
A A

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের তৃতীয় দিনেও সূচক ও লেনদেন কমেছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দাম।

মঙ্গলবার দিনের শুরুতে ডিএসইএক্স সূচকে মিশ্র প্রবণতা দেখা গেলেও দিন শেষে তা কমে দাঁড়ায় ৪ হাজার ৭ শ’ ৯১ পয়েন্টে, যা সোমবারের চেয়ে ২৪ পয়েন্ট কম।

এ দিন হাতবদল হয়েছে ৩শ’ ২০ টি কোম্পানির ৫শ’ ৪৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যা আগের দিনের তুলনায় প্রায় ১ শ’ ১৩ কোটি ৩৮ লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে ১ শ’ ১১ টির, কমেছে ১শ’ ৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টি কোম্পানির শেয়ারের দাম।

পুঁজিবাজারে দিনশেষে শেষ দর অনুযায়ী দর বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষ ১০ টি কোম্পানির তালিকায় স্থান পেয়েছে নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানি, ৭ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, আনোয়ার গ্যালভানাইজিং, মুন্নু জুন স্টাফলার, ন্যাশনাল টিউব, ফার্মা এইডস, আরামিট, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ এবং মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ।

সর্বশেষ লেনদেন দর অনুযায়ী দর বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষ ১০ টি কোম্পানি হলো আনোয়ার গ্যালভানাইজিং, ৭ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, ফার্মা এইডস, আরামিট, মুন্নু জুন স্টাফলার, এ্যাপেক্স ট্যানারি, ওটা কেমিক্যালস, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টিউব এবং ২য় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড।

শেষ দর অনুযায়ী দর হ্রাসের ক্ষেত্রে শীর্ষ ১০ টি কোম্পানির মধ্যে রয়েছে ৪র্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, স্টাইলক্রাফট, বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস, এশিয়ান টাইগার সান্ধানী লাইফ গ্রোথ ফান্ড, কে এন্ড কিউ (বাংলাদেশ), এইচ আর টেক্সটাইল, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং লিব্রা ইনফিউশন।

সর্বশেষ লেনদেন দর অনুযায়ী দর হ্রাসের ক্ষেত্রে শীর্ষ ১০ টি কোম্পানির তালিকায় আছে ৪র্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, সায়হাম কটন মিলস, ডেফোডিল কম্পিউটারস, বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রেকিট বেনকিজার (বাংলাদেশ), স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং সোনারগাঁ টেক্সটাইল।

Tags: পুঁজিবাজারশেয়ারবাজার
Previous Post

শিশুদের সঙ্গে প্রিয় বারান্দা থেকে মুশফিক

Next Post

ফুটবলের উন্নয়নে কাজ করবে সকার ইন্টারন্যাশনাল

Next Post

ফুটবলের উন্নয়নে কাজ করবে সকার ইন্টারন্যাশনাল

মেগান ফক্স নায়িকা হলে নায়ক হবেন হাবিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT