চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় ঢেউয়ের জন্য বাংলাদেশ কি প্রস্তুত?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:46 অপরাহ্ন 24, জুন 2021
in সম্পাদকীয়
A A

সীমান্তবর্তী দেশ ভারতের সাথে বাংলাদেশের জীবনযাত্রার সর্ম্পক ও প্রভাব অনেক। সাম্প্রতিক সময়ে করোনার ভারতীয় ধরন ডেল্টার প্রভাবে দেশে সংক্রমণ আবারও ভয়াবহ আকার ধারণ করেছে। গত এপ্রিল ও মে মাসে ভারতে যখন করোনার দ্বিতীয় ঢেউ বিধ্বংসী রূপ নেয়, তখন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু ছিল সর্বোচ্চ।

ভারত তাদের নাগরিকদের মধ্যে গণভ্যাকসিন কর্মসূচি কার্যকর ও লকডাউনে কড়াকড়ি করে করোনার ঢেউকে নিম্নমুখী করতে পেরেছে। দেশটিতে সংক্রমণ কমায় বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। এ অবস্থায় বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ভারতে কয়েক সপ্তাহের মধ্যে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে। দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে পারবে কি না, সে বিষয়ে নানা বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে বিশ্ব গণমাধ্যমে।

করোনার ভারতীয় ধরন ডেল্টার পরে ভারতে ডেল্টা প্লাস নামে করোনার নতুন একটি ধরণের সংক্রমণ শনাক্ত হচ্ছে। ডেল্টা প্লাস ধরনটি নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে। অনেক চিকিৎসা বিজ্ঞানী বলছেন, ভারতে বর্তমানে ডেল্টা ধরনটি দুর্বল হয়ে ‘ডেল্টা প্লাস’ সবল হয়ে উঠতে পারে। এমন প্রেক্ষাপটে ভারতে ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে। এই পরিস্থিতি বাংলাদেশের জন্যও উদ্বেগের বলে আমরা মনে করি।

দেশে করোনার পরিস্থিতির উন্নতি না হওয়ায় ভারতের সঙ্গে ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে সীমান্ত বন্ধ থাকলেও ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত আছে। ধারণা করা হচ্ছে, এই চলাচল পথেই ভারতীয় ধরন ডেল্টার প্রবেশ ঘটেছে দেশে। সামনের দিনগুলিতে ‘ডেল্টা প্লাস’র কারণে ভারতে তৃতীয় ঢেউ শুরু হলে তার প্রভাব দেশেও পড়তে পারে বলে আমাদের শঙ্কা।

গেল কয়েক সপ্তাহ হলো দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যু মারাত্মক হারে বেড়েছে। আজও ২৪ জুন ছয় হাজার ৫৮ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। যা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৯ দশমিক ৯৩ শতাংশ। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮১ জন। দেশের সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলা ও রাজধানীর পার্শ্ববর্তী জেলাগুলোতে লকডাউন ঘোষণা করে হলেও গণমাধ্যমের তথ্য বলছে, সেসব জেলায় ঘোষিত লকডাউন সেভাবে কার্যকর হচ্ছে না। জীবন-জীবিকার তাগিদে মানানো যাচ্ছে না সাধারণ মানুষজনকে, অভিযোগ উঠছে স্বাস্থ্যবিধি না মানার বিষয়েও। এই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন নিজেদের প্রাণ বাঁচানোর স্বার্থে। সেইসঙ্গে ভবিষ্যত বিপদ সামলাতে দেশের চিকিৎসা ব্যবস্থায় প্রয়োজনীয় প্রস্তুতি ও স্বাস্থ্যবিধি মানাতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

Tags: করোনাকরোনাভাইরাসডেল্টা প্লাসসম্পাদকীয়
Previous Post

গ্রামভিত্তিক পর্যটন শিল্পের সম্ভাবনা ও সমৃদ্ধির সুযোগ

Next Post

আগামী সপ্তাহেই প্রবাসী কর্মীদের জন্য ভ্যাকসিন নিবন্ধন

Next Post
প্রবাসী কর্মীদের জন্য ভ্যাকসিন নিবন্ধন বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী সপ্তাহেই প্রবাসী কর্মীদের জন্য ভ্যাকসিন নিবন্ধন

যে কোনো সময় শাটডাউন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT