চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃণমূল কর্মীদের মূল্যায়ন না করায় পদত্যাগ করেছি: সোহেল রানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 13, অক্টোবর 2020
in বিনোদন
A A
সোহেল রানা, বাংলাদেশি রাজনীতিবিদ, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তৃণমূল কর্মীদের মূল্যায়ন করা হয়নি’ বলে স্বেচ্ছায় জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক সোহেল রানা। ১০ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বরাবর রেজিস্টার্ড ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। সেখানে তিনি তার পদত্যাগের কারণ হিসেবে এটাই উল্লেখ করেন।

মঙ্গলবার দুপুরে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ‘মাসুদ রানা’ খ্যাত এই বর্ষীয়ান চলচ্চিত্র ব্যক্তিত্ব বলেন, তৃণমূলের কর্মীদের যথাযথ মূল্যায়ন না করা এবং দেশজুড়ে নিবেদিতপ্রাণ নেতাদের অবমূল্যায়ন করাই আমার পদত্যাগের মূল কারণ।

”দলে এখন যারা রয়েছেন, তাদের অযোগ্য বলছি না। কিন্তু তাদের চেয়েও নিবেদিতপ্রাণ, শিক্ষিত কর্মী দলে রয়েছেন। তাদের মূল্যায়ন করা হল না। এ নিয়ে তৃণমূলের কর্মীরাও হতাশ। আমি ব্যথিত। তাই পদত্যাগ করতে বাধ্য হয়েছি। মেসি ফুটবল খেলতে পারেন, আমিও পারি তার মানে মেসিকে বাদ দিয়ে আমাকে দলে নিলে তো হবে না।”

চলচ্চিত্রের দাপুটে অভিনেতা সোহেলা রানা ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের ভিপি ছিলেন। ২০০৯ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।

জাতীয় পার্টির তখনকার চেয়ারম্যান এরশাদের নির্বাচন বিষয়ক উপদেষ্টার দায়িত্বেও ছিলেন তিনি। জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় সভাপতির পদেও সোহেল রানাকে দায়িত্ব দেয়া হয়েছিল। সেই পদও ছেড়েছেন তিনি।

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন সোহেল রানা। ১৯৭৩ সালে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র ‘মাসুদ রানা’ গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য সম্মাননাসহ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সোহেল রানা।

Tags: অভিনেতাজাতীয় পার্টিনেতামাসুদ রানালিড বিনোদনসিনেমাসোহেল রানা
Previous Post

ময়মনসিংহে সেনাবাহিনীর শারীরিক ও ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন

Next Post

সাংসদ নিক্সনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

Next Post

সাংসদ নিক্সনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

বাংলা নারীর ঐতিহ্যবাহী শাড়ি ও গয়না, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

পূজার সাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT