চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃণমূলের ঘাঁটিতে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:47 পূর্বাহ্ন 23, মে 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তৃণমূল-বিজেপি-পশ্চিমবঙ্গ

ভারতের পশ্চিমবঙ্গ বর্তমানে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি। সেখানে বিজেপি কোনো আমলে ঠিক সুবিধা করতে পারেনি, পারবেও না, এমনটাই ছিল এতদিনের ধারণা।

কিন্তু এবারের লোকসভা নির্বাচনের ভোটগণনা যেন পুরো ছবিটাই পাল্টে দিয়েছে। গতবারের নির্বাচনে যেখানে বিজেপি পেয়েছিল মাত্র ২টি আসন, সেখানে এবারের ভোটগণনায় দেখা যাচ্ছে তৃণমূল-বিজেপি চরম হাড্ডাহাড্ডি লড়াই। কখনো তৃণমূল নিজের অবস্থান ধরে রাখার পথে, কখনো আবার তাকে পেছনে ফেলে বিজেপির দৌড়।

এ পর্যন্ত পাওয়া ভোটগণনার সর্বশেষ ফল অনুসারে, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস আপাতত ২৩ আসনে এগিয়ে আছে। বিজেপি আছে ১৬টি আসনে। আর কংগ্রেস এগিয়ে ৩টিতে।

২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছিলেন মমতা ব্যানার্জি। এরপর প্রথম ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে মমতার তৃণমূল পেয়েছিল ৩৪টি আসন।

তৃণমূল-বিজেপি-পশ্চিমবঙ্গ
২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলোর পাওয়া আসন

অন্যদিকে কংগ্রেসের কপালে ৪টি আসন জুটেছিল। বামফ্রন্ট ও বিজেপি পেয়েছিল মাত্র ২টি করে আসন।

তবে ফল ঘোষণা পর্যন্ত যে কোনো কিছু ঘটে যেতে পারে। তবে চূড়ান্ত ফলাফল যা-ই হোক, আপাতত সবচেয়ে বড় আলোচনার বিষয় পশ্চিমবঙ্গে বিজেপির এতদূর এগিয়ে আসা।

এতখানি যদি আসতে পারে, শেষমেশ এবার তৃণমূলকে হারিয়ে দেয়াটাও বোধহয় বিজেপির জন্য অস্বাভাবিক কিছু নয়।

ভোটগণনার শুরুতেই এগিয়ে বিজেপি
ভারতের ৭ ধাপের দীর্ঘ ১৭তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণার জন্য সকাল ৮টা থেকে চলছে ভোটগণনা। এ পর্যন্ত পাওয়া ফলাফলে এগিয়ে রয়েছে মোদির ক্ষমতাসীন দল বিজেপি।

এনডিটিভি জানিয়েছে, সর্বশেষ গণনার ফল অনুসারে, গণনার অধীনে ৫৪২টি আসনের মধ্যে বিজেপি ও জোট (এনডিএ) পেয়েছে ৩২৪টি, কংগ্রেস ও জোট (ইউপিএ) পেয়েছে ১০৫টি এবং জোটবিহীন দলগুলো পেয়েছে ১১৩টি আসন।

বৃহস্পতিবার সকাল ৮টায় প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ভোটগণনা শুরু হয়।

Tags: তৃণমূল কংগ্রেসবিজেপিভারতের লোকসভা নির্বাচনলোকসভা নির্বাচনলোকসভা নির্বাচন-২০১৯
Previous Post

অনলাইনে পণ্যে গ্রাহক প্রতারণা, গ্রেপ্তার ৭

Next Post

কুষ্টিয়ার পথে শিল্পী খালিদ হোসেন

Next Post

কুষ্টিয়ার পথে শিল্পী খালিদ হোসেন

সিপিএলে দল পেয়ে আফিফের উচ্ছ্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT