চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাদুকর নিয়ে এল ‘শিরোনামহীন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:53 অপরাহ্ন 07, ডিসেম্বর 2017
in বিনোদন
A A
শিরোনামহীনের জাদুকর

জিয়ার বেইজ গিটারে সেই পুরনো সুর। দিয়াতের গিটারে মনমুগ্ধ টুং টাং আওয়াজ। রাশেলের কিবোর্ড থেকেও আগের মতোই চমৎকৃত সাউন্ড। শাফিনের ড্রামেও চিরচেনা ঢঙের ক্ষ্যাপাটে মিউজিক। সব মিলিয়ে গানের শুরুতেই যেন পুরো একটা সাইকেডেলিক এনভায়রনমেন্ট! কিন্তু শুধু ভোকালে গিয়েই খটকা! শুধু নেই সেই চিরচেনা ঢঙের গায়কী নিয়ে হাজির হওয়া তানযীর তুহীন। তাকে ছাড়াই দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘শিরোনামহীন’-এর ইউটিউব চ্যানেল থেকে রিলিজ পেল দলটির একেবারে নতুন একটি গান। গানের শিরোনাম ‘জাদুকর’।

মাঝখানে কিছুটা ছন্দপতন হলেও ফের ঘুরে দাঁড়িয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীন। গেল অক্টোবরে হঠাৎ দল থেকে ভোকাল তানযীর তুহীনের চলে যাওয়ার পর তাকে ছাড়াই একেবারে নতুন ভোকাল নিয়ে নতুন উদ্যোমে শ্রোতা দর্শকের সামনে এল দলটি। আর নতুন এই লাইন-আপটির প্রথম প্রয়াস ‘জাদুকর’।

গেল সপ্তাহেই শিরোনামহীনের প্রতিষ্ঠাতা সদস্য ও বেইজ গিটারিস্ট জিয়া চ্যানেল আই অনলাইনকে বলেছিলেন, এখন থেকে প্রতি মাসেই নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে আসবেন তারা। সেই ধারাবাহিকতা রক্ষা করতেই এবার ‘জাদুকর’ নামের মিউজিক ভিডিওটি নিয়ে এল দলটি। আর এই গানের মধ্যে দিয়েই জনপ্রিয় ভোকাল তুহীনের স্থলাভিষিক্ত হয়ে শিরোনামহীনে নাম লেখালেন চট্টগ্রামের ছেলে ইশতিয়াক।

‘কোনো এক ভোরে মুখোশের জাদুকর/কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর/বিপন্ন, বিষন্ন, তবু হার মেনে নিতে নয়/যুদ্ধ বা সন্ধিই পরিচয়’-এমন অসাধারণ লিরিকের গানটির রচয়িতা জিয়াউর রহমান জিয়া নিজেই। গানের সুর করেছেন গিটারিস্ট দিয়াত খান। গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন প্রখ্যাত নির্মাতা আশরাফ শিশির। ডিওপি হিসেবে ছিলেন সমর ঢালি এবং মোস্তাক মোরশেদ। গানে জাদুকর চরিত্রে একজনকে পারফর্ম করতেও দেখা গেছে। তার নাম অরণ্য রানা।

মিউজিক ভিডিওতে ‘শিরোনামহীন’-এর জাদুকর:

Tags: জিয়াতুহীনবেইজ গিটারশিরোনামহীন
Previous Post

সমলিঙ্গের বিয়ের বৈধতা দিল অস্ট্রেলিয়ার সংসদ

Next Post

কাউন্টার টেররিজম ইউনিট এখনই বিলুপ্ত হচ্ছে না: আইজিপি

Next Post
পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক

কাউন্টার টেররিজম ইউনিট এখনই বিলুপ্ত হচ্ছে না: আইজিপি

বাংলাদেশি ক্রিকেটার প্রশিক্ষণরত, বিপিএল সুযোগের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল ‘সুযোগ’, টিকে থাকার দায়িত্ব খেলোয়াড়ের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT