চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুহিন হত্যার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 15, অক্টোবর 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধনে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তারা বলেন, সকল হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন হলে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটতো না।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সদস্য রাকিবুল রনি বলেন, ‘দেশের বিচারহীনতার সংস্কৃতি খুনিদের বারবার উৎসাহী করছে। এই সমাজ, শিক্ষা ব্যবস্থা, সরকার একের পর এক খুনি তৈরি করে যাচ্ছে। গত পাঁচ বছরে যতগুলো খুন-ধর্ষণ হয়েছে তার দায় এই সরকারকে নিতে হবে। দেশের মানুষ যখন হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়াবে এবং নিজে অপরাধমূলক কাজ থেকে বিরত থাকবে তখনই এসব খুন, ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে।’

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শোভন রহমান বলেন, ‘যে সমাজ খুনি-ধর্ষক তৈরি করে, আমরা সেই সমাজের পরিবর্তন চাই। আমরা দেখেছি বুয়েটে আবরারকে যারা হত্যা করেছে তারা স্বীকার করেছে এই সমাজ তাদেরকে খুনি বানিয়েছে। তাই আমরা এসব খুনিদের বিচার চাওয়ার সঙ্গে সঙ্গে সমাজ পরিবর্তন করতে চাই। যাতে নতুন করে আর কোনো খুনি তৈরি না হয়।’

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির বলেন, ‘হত্যা, ধর্ষণ আর দুর্নীতি এখন টক অফ দ্যা কান্ট্রি হয়ে দাঁড়িয়েছে। স্বাধীন বাংলাদেশ কি খুনি তৈরি করার জন্য? আমরা বরাবরই দেখি খুনিরা খুন করে উল্লাস করছে।’

তিনি বলেন, ‘জোবায়ের, রাজনসহ সকল হত্যাকাণ্ডের যদি ঠিকমতো বিচার হতো তাহলে আজকে আমাদেরকে আবরার আর তুহিনকে হারাতে হতো না। ফাঁসির আসামিকে মুক্ত করে দেশের বাইরে পুনর্বাসনের সুযোগ দেয়া হয়। প্রতিনিয়তই যদি এসব চলতে থাকে তাহলে সমাজের পরিবর্তন আসবে না।’

Tags: তুহিন হত্যাপ্রতিবাদশিক্ষার্থীদের মানববন্ধন
Previous Post

মাহবুবুল হক শাকিল পদকের জন্য বই আহ্বান

Next Post

শিশু তুহিন হত্যার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

Next Post

শিশু তুহিন হত্যার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

মেট্রোরেলের আওতায় আসছে হেমায়েতপুর-ভাটারা, কুড়িল-পূর্বাচল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT