চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তুহিন ভাইয়ের ‘শিরোনামহীন’ ছাড়ার সিদ্ধান্তে আমরাও শকড্’

মিতুল আহমেদ by মিতুল আহমেদ
1:29 অপরাহ্ন 07, অক্টোবর 2017
in বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোনামহীন

সংগীতের মানুষের কাছে এখন রীতিমত ‘হট টপিক’ হিসেবে জায়গা করে নিয়েছে দেশের তুমুল শ্রোতাপ্রিয় ব্যান্ড দল ‘শিরোনামহীন’-এর ভোকাল তানযির তুহিনের ব্যান্ড ছাড়ার ঘোষণা। শুক্রবার সন্ধ্যায় তিনি আচমকা ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তোলপাড় ফেলে দেন। ফেসবুকে তিনি লিখেন, আমি তানযির তুহিন, ব্যক্তিগত কারণে শিরোনামহীন ব্যান্ড থেকে সরে যাচ্ছি।’-এমন স্ট্যাটাসের পর দর্শক ভক্তদের মনে প্রশ্ন ওঠে, সত্যিই কি শিরোনামহীন ছেড়ে যাচ্ছেন জনপ্রিয় ভোকাল তুহিন? কিন্তু হঠাৎ কেনো এমন সিদ্ধান্ত নিলেন তিনি? তাহলে কি দলের কারো সঙ্গে কোনো ঝামেলা হয়েছে? এসব প্রশ্নে আর জিজ্ঞাসায় ভরে যাচ্ছে সোশাল মাধ্যম। মুহূর্তেই সংবাদমাধ্যমেও জায়গা করে নেয় তুহিনের শিরোনামহীনে না থাকার বিষয়টি। আর এসব বিষয় নিয়ে শুক্রবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইন কথা বলে ব্যান্ডটির অন্যতম সদস্য ও কিবোর্ডিস্ট রাশেল কবীরের সঙ্গে। আর এবার পুরো বিষয়টি নিয়ে কথা হল শিরোনামহীনের প্রতিষ্ঠাতা সদস্য ও বেজ গিটারিস্ট জিয়াউর রহমান জিয়ার সঙ্গে-

সত্যিই কি ‘শিরোনামহীন’ ছেড়ে গেলেন তুহিন, এটা কি আপনাদের ব্যান্ডের সম্মলিত সিদ্ধান্ত?
এ নিয়ে আমরা এখন আর কোনো নিউজ চাই না। নানা ধরনের সংবাদে আমরা বিভ্রান্ত। আমরা যেটুকু জানি সেটুকু সবাইকে বলেছি যে, তুহিন ভাইয়ের হার্ট অ্যাটাক করেছে। ডাক্তাররা চান না যে তিনি এ অবস্থায় পারফর্ম করুক। আরো দুই মাস তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। হয়তো এমন ডিপ্রেশনে তিনি আচমক এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। কিন্তু সেটা আমরা জানি না। সত্যিই জানি না।

হঠাৎ দল ছাড়ার ঘোষণা দেয়ার কারণ কি তাহলে, এমন সিদ্ধান্তে আপনারা কি ভাবছেন এখন?
তুহিন ভাইয়ের এমন সিদ্ধান্তে আমরা শকড। তিনি অসুস্থ হওয়ার পরও তার সঙ্গে আমাদের কথা হয়েছে দল নিয়ে। ব্যান্ডকে কিভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে আমাদের দলের কথা হয়েছে। কিন্তু তার স্ট্যাটাসটা আসলে আমাদের জন্যও যথেষ্ট শকিং। আমরা জানতামই না যে তুহিন ভাই এমন একটা সিদ্ধান্ত নিবেন।



তাহলে ‘শিরোনামহীন’ ছাড়ার সিদ্ধান্ত একা নিলেন তুহিন ভাই?
আমাদের সঙ্গে এ বিষয়ে তুহিন ভাইয়ের কোনো কথা হয়নি। এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। মতামতও হইতে পারে। আমরা আসলে সবার মতো বিভ্রান্তিতে আছি।

কিন্তু শোনা যাচ্ছে তুহিন ভাই ‘শিরোনামহীন’-এ থাকছেন না এমন ঘোষণার পর আপনারা নতুন ভোকালও ঠিক করে ফেলেছেন?
এমন তথ্য কোথায় পেলেন? আমরাতো জানি না। কে বললো এটা?

আপনার বরাত দিয়ে বেশকিছু মিডিয়াতেও এসেছে…
না। এমন কথা আমি কখনোই কাউকে, কোনো মিডিয়াকে বলিনি। নতুন ভোকালেরতো এখন প্রশ্নই আসে না।

তাহলে এমন খবর এলো কিভাবে?
মার্কেটেতো বিভিন্ন জিনিস শোনা যাচ্ছে এখন। কতো বিভ্রান্তিকর নিউজ দেখছি। তুহিন ভাই যখন অসুস্থ হয়ে গেলেন, তখন আমরা একটা ব্যান্ড মিটিং করি। তুহিন ভাইও ছিলেন। সেখানে আমরা তুহিন ভাইয়ের অসুস্থতার কারণে আমরা এবং দলে তার অনুপস্থিতিতে একজন গেস্ট ভোকাল নেয়ার সিদ্ধান্ত নেই। কিন্তু এমন শকিং একটা খবরের সময় নতুন ভোকাল ঠিক করার খবরে আমরা আরো মর্মাহত। শিরোনামহীন নতুন ভোকাল ঠিক করেছে, এরকম কিছু আমরা বলিনি কাউকে।

Tags: জিয়াতুহিনভোকালশিরোনামহীন
Previous Post

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর কোনো অর্জন নেই: রিজভী

Next Post

স্টোকসের বিপদ বাড়ছে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্টোকসের বিপদ বাড়ছে

অ্যাশেজে অনিশ্চিত স্মিথ, ক্রিকেটার অস্ট্রেলিয়া দলের. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজে অনিশ্চিত স্মিথ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT