চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন নৌপ্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 অপরাহ্ন 04, জুন 2021
in বাংলাদেশ
A A
নৌপ্রধান তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন, দুই নেতা সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের নৌবাহিনী প্রধান এডমিরাল আদনান ওজবেলের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফর শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। 

আজ শুক্রবার তিনি দেশে ফিরেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।

শুক্রবার বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

এতে জানানো হয়, তুরস্ক সফরকালে নৌপ্রধান দেশটির প্রথম রাষ্ট্রপতি ও আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি দেশটির নৌবাহিনী প্রধান এডমিরাল আদনান ওজবেলের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

নৌপ্রধান দেশটির নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

সাক্ষাতকালে নৌপ্রধানগণ বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যকার প্রশিক্ষণ, জাহাজ নির্মাণ, সাইবার নিরাপত্তায় পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

নৌপ্রধান তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন, গার্ড অব অনার প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়া নৌপ্রধান দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল স্টাফ জেনারেল ইয়াছের গুলারসহ সেনা, বিমানবাহিনী প্রধান এবং প্রতিরক্ষা শিল্পের সভাপতির সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

তুরস্ক অবস্থানকালে নৌপ্রধান দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার, নেভাল ওয়্যার কলেজ, ইস্তাম্বুল নেভাল শীপইয়ার্ড, গোলচুক নেভাল কমান্ড ও শীপইয়ার্ডসহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামাদি নির্মাতা ও জাহাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, সামরিক জাদুঘর, বিভিন্ন ঘাঁটি ও স্থাপনাসমূহ পরিদর্শন করেন।

এর আগে রাষ্ট্রীয় সফরে নৌপ্রধান গত ২৭ মে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন।

Tags: আইএসপিআরনৌপ্রধান
Previous Post

আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস

Next Post

বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু

Next Post

বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু

বাংলাদেশের রাষ্ট্রপতি শান্তিপূর্ণ পরিবেশে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়নকে টেকসই করতে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT