চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অনেকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 অপরাহ্ন 30, অক্টোবর 2020
in আন্তর্জাতিক
A A
তুরস্কে ৭ মাত্রার ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের এজিয়ান উপকূলে সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ছয়জন নিহত হয়েছে।  গ্রিসের সামোস দ্বীপেও কম্পন অনুভূত হয়েছে। তুরস্কের ইজমির প্রদেশে অনেকগুলো বাড়িঘর ভেঙে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে শুক্রবার ১১টা ৫০ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।

তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধানের উদ্ধৃতি দিয়ে ছয়জনের মৃত্যুর খবরের পাশাপাশি আরও ২০২ জন আহত হয়েছে বলেও জানানো হয়েছে গণমাধ্যমে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্যানুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল তুরস্কের উপকূলীয় এই ইজমির প্রদেশ। তুরস্ক এবং গ্রিস উভয় দেশই ‘ফল্ট লাইন’র উপর অবস্থান করছে। যে কারণে ওই অঞ্চলে মাঝেমধ্যেই ভূমিকম্প হয়।

বিবিসি জানায়, শুক্রবারের এই ভূমিকম্পের ধাক্কায় গ্রিসের রাজধানী এথেন্স এবং তুরস্কের ইস্তাম্বুলও কেঁপে উঠেছে।  ইজমির নগরীতে এখন পর্যন্ত অন্তত ছয়টি ভবন ধসে পড়ার খবর নিশ্চিত করেছেন কর্মকর্তারা। অন্যান্য প্রদেশেও ক্ষয়ক্ষতি হয়েছে।

ইজমিরের মেয়র টুনক সোয়ার জানিয়েছেন, প্রদেশে প্রায় ২০ টি বিল্ডিং ভেঙে পড়েছে।  ইজমিরের গভর্নর বলেছেন, ধ্বংসস্তূপের নিচে থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

ভূমিকম্পের সময় ইজমিরের গুজেলবাহেস অঞ্চলে ছিলেন এমন একজন শিক্ষার্থী ইলকে সিড জানিয়েছেন, ভূমিকম্পের পরে পানির উত্থানের কারণে তিনি অনেকটা মাটির ভেতরে চলে গিয়েছিলেন।

“আমি ভূমিকম্পের জন্য খুব অভ্যস্ত তাই আমি প্রথমে এটিকে খুব সিরিয়াসলি নেইনি তবে এবার সত্যিই ভীতিজনক ছিল। তিনি আরও বলেন, ভূমিকম্পটি কমপক্ষে ২৫-৩০সেকেন্ড স্থায়ী ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ধসের পড়া ভবনের ধ্বংস্তুপের নিচে হতাহতদের খোঁজে অনুসন্ধান চালাতে দেখা যাচ্ছে।  ধ্বংসস্তুপের নিচ থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইজমিরের গভর্নর।

Tags: নিহত ৬শক্তিশালী ভূমিকম্প
Previous Post

উন্মাদনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী ছিল?

Next Post

কেমন জমলো ৬০ কোটি বাজেটের ‘মির্জাপুর ২’?

Next Post
মির্জাপুর ২ সিনেমার মূল চরিত্রের ছবি, বাজেট ৬০ কোটি টাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন জমলো ৬০ কোটি বাজেটের ‘মির্জাপুর ২’?

ক্রিকেটার টেলর ব্যাটিং করে, বাংলাদেশি ক্রিকেটার দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিদি-ওয়াহাবের তোপে হারের খাতায় টেলরের সেঞ্চুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT