চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে তিন মাসের জরুরি অবস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 পূর্বাহ্ন 21, জুলাই 2016
in আন্তর্জাতিক
A A

১৫ জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনায় রাষ্ট্রীয় নিরাপত্তা কাউন্সিল ও মন্ত্রিপরিষদের
সাথে বৈঠক শেষে দেশে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন তুরস্কের
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

একই সঙ্গে আঙ্কারায় প্রেসিডেন্সিয়াল
প্যালেসে ‘সশস্ত্র বাহিনীর মধ্যে থাকা সব ভাইরাস’ নিশ্চিহ্নের প্রতিজ্ঞা
করেছেন তিনি।

শুক্রবারের পর এখন পর্যন্ত অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে প্রায় ১০ হাজার মানুষকে আটক করা হয়েছে। জরুরি অবস্থার সময়টিকে তাদের আরও বেশি সময় আটক রাখার জন্য ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

‘ভাইরাস নিশ্চিহ্ন’ করার উদ্যোগের অংশ হিসেবে সর্বশেষ ১৫ হাজারের বেশি শিক্ষা কর্মকর্তাকে বরখাস্তের পর বন্ধ করে দেয়া হয় ৬শ’ স্কুল। আরও কয়েক হাজার সরকারি কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

ছাঁটাইকৃতরা যুক্তরাষ্ট্রে থাকা ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের অনুসারী বলে দাবি করছে তুর্কি সরকার।

এসব পদক্ষেপ কোনোভাবেই গণতন্ত্র, আইন ও স্বাধীনতা বিরোধী নয় বলে জরুরি অবস্থা ঘোষণার সময় দাবি করেন প্রেসিডেন্ট এরদোগান।

সরকারের ভাষ্যমতে, অভ্যুত্থান ঠেকানোর প্রচেষ্টায় কমপক্ষে ২৪৬ জনের মৃত্যু হয়েছে। অভ্যুত্থানের বিরুদ্ধে লড়াই করে নিহতদের ‘শহীদ’ উল্লেখ করে তাদের সম্মান জানান প্রেসিডেন্ট।

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকেই শুরু হয়েছে শুদ্ধি অভিযান। এ পর্যন্ত ৫০ হাজারের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই ও বরখাস্ত করা হয়েছে।

অভ্যুত্থান চেষ্টার পর উইকিলিকস দেশটির বিভিন্ন গোপন রাজনৈতিক তথ্য, নথি এবং ইমেইল প্রকাশের ঘোষণার দেয়। এর পরপরই তুরস্কে উইকিলিকস বন্ধ করে দেয়া দেশটির সরকার।

Tags: তুরস্ক সেনা বিদ্রোহ
Previous Post

কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী আজ

Next Post

তুরস্কে তিন মাসের জরুরি অবস্থা

Next Post

ছেড়ে আসা বায়ার্নের কাছেই গার্দিওলার হার

ছেড়ে আসা বায়ার্নের কাছেই গার্দিওলার হার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT