চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কের র‌্যালি ইস্যুতে কঠোর ইউরোপীয় দেশগুলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 13, মার্চ 2017
in আন্তর্জাতিক
A A

ইউরোপীয় দেশগুলোতে বারবার র‌্যালি ও মিছিল করার চেষ্টার কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনেক নেতাই তুর্কি সরকারের ব্যাপক সমালোচনা করছেন।

তুরস্কের সাংবিধানিক গণভোটের সমর্থনে র‌্যালি করতে বাধা দেয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইতোমধ্যে জার্মানিকে ‘নাৎসি কর্মকাণ্ড’ করার দায়ে অভিযুক্ত করেছেন। এরপর রোটারড্যামে দুই তুর্কি মন্ত্রীকে ঢুকতে না দেয়া এবং র‌্যালি নিষিদ্ধ করায় নেদারল্যান্ডসের বিরুদ্ধেও একই অভিযোগ তুললেন তিনি।

এই অভিযোগকে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এই দেশ (নেদারল্যান্ডস) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের বোমা হামলার শিকার হয়েছে। তাই এভাবে কথা বলাটা একেবারেই অগ্রহণযোগ্য।’ ডাচ সরকারকে ‘নাৎসি ফ্যাসিবাদী’দের সঙ্গে তুলনা করার জন্য এরদোগানের ক্ষমাপ্রার্থনা দাবি করেছেন রুট।

অন্যদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, তার আশা তুরস্ক দ্রুতই ‘হুশ ফিরে পাবে’।

ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্ওস লোক্কে রাসমুসেন এরদোগানের সঙ্গে একটি পূর্বনির্ধারিত বৈঠক পিছিয়ে দিয়েছেন। তিনি বলেন, তুরস্কে গণতান্ত্রিক মূলনীতিগুলো ভীষণ চাপের মধ্যে আছে বলে তিনি আশঙ্কায় আছেন। ‘হল্যান্ডের প্রতি সাম্প্রতিক তুর্কি আঘাতগুলোকে এই বৈঠক থেকে আলাদা করে দেখার সুযোগ নেই’ – এই কারণ দেখিয়ে বৈঠক পেছান তিনি।

তুরস্কের সংবিধানে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর জন্য আয়োজিত গণভোটে ভোটাধিকার পাওয়া প্রবাসীদের সমর্থন আদায়ের জন্যই র‌্যালিগুলো করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। কিন্তু বারবারই জার্মানি, অস্ট্রিয়া এবং নেদারল্যান্ডসে র‌্যালি করার চেষ্টা ব্যর্থ করে দেয়া হচ্ছে। ফ্রান্সে অবশ্য ঝুঁকিপূর্ণ নয়, এমনটা নিশ্চিত হওয়ার পর একটি র‌্যালি আয়োজন করতে দেয়া হয়েছে।

Tags: এরদোগানজার্মান-তুরস্ক সম্পর্ক
Previous Post

অস্ট্রেলিয়ায় টিকা ছাড়া স্কুল ও শিশু পরিচর্যাকেন্দ্রে যেতে নিষেধাজ্ঞা

Next Post

টেস্টের মুকুট হারালেন সাকিব

Next Post

টেস্টের মুকুট হারালেন সাকিব

ভিকারুননিসা’র বর্ধিত ফি হাইকোর্টে স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT