চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 পূর্বাহ্ন 24, অক্টোবর 2019
in আন্তর্জাতিক
A A
সিরিয়া-তুরস্কের ওপর নিষেধাজ্ঞা-ট্রাম্প

তুরস্কের ওপর নয় দিন আগে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তুরস্ক সিরিয়ায় যুদ্ধবিরতি স্থায়ী করতে যাচ্ছে বলেই শুধু এ সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।

বুধবার হোয়াইট হাউজে দেয়া এক ভাষণে ট্রাম্প এ কথা বলেন।

রাশিয়া ও তুরস্ক বুধবার আলোচনার মাধ্যমে সিরিয়ার উত্তরাঞ্চলে যুদ্ধবিরতির সময় বাড়ানোর সিদ্ধান্তে পৌঁছায়। তবে তুরস্কের সঙ্গে সিরীয় সীমান্ত বরাবর সেনা মোতায়েন করবে বলে জানিয়েছে রাশিয়া।

এ সিদ্ধান্তের পরই অবরোধ তুলে নেয়ার ঘোষণা দেন ট্রাম্প।

‘অবরোধ তোলাই থাকবে যদি না এমন কিছু ঘটে যা আমাদের জন্য সুখকর নয়,’ বলেন তিনি।

ট্রাম্প জানান, তুর্কি সরকার তাকে আশ্বস্ত করেছে যে ওই অঞ্চলে যুদ্ধ বন্ধ রাখবে দেশটি। এছাড়াও যুদ্ধবিরতিটি স্থায়ী করার আশ্বাসও দিয়েছে তুরস্ক।

গত ৯ অক্টোবর তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে ‘অপারেশন পিস স্প্রিং’ নামে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। ‘কুর্দিশ পিপল’স প্রটেকশন ইউনিটস’ (ওয়াইপিজি) মিলিশিয়াকে বরাবরই সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে এসেছে দেশটি।

অভিযান শুরুর আগে সেখান থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছিল যুক্তরাষ্ট্র। ‘রক্তস্নাত ওই ভূমি নিয়ে অন্যরা মারামারি করুক, আমরা না,’ বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প ওই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে তার নিজ দলের সদস্যসহ বিভিন্ন স্তর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। অনেকেই মনে করেন, তুরস্ককে কুর্দিদের বিরুদ্ধে অভিযান শুরু করার সুযোগ করে দিয়েছেন তিনি আকস্মিকভাবে সেনা সরিয়ে নেয়ার মধ্য দিয়ে।সিরিয়া-রাশিয়া-তুরস্ক-সংঘর্ষ-তুরস্কের ওপর নিষেধাজ্ঞা

কুর্দি যোদ্ধারা সিরিয়া থেকে আইএস উৎখাতের যুদ্ধে মার্কিন সেনাদের প্রধান আঞ্চলিক সহযোগী থাকার পরও তাদেরকে এভাবে বিপদে ফেলে চলে আসাকে ‘অকৃতজ্ঞতা’ বলে মন্তব্য করেছেন সমালোচকরা। একে ‘কুর্দিদের প্রতি মার্কিনিদের ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ হিসেবে মনে করছে কুর্দিরাও।

অভিযান শুরুর পর তুরস্কের ২ মন্ত্রী এবং ৩ উচ্চপদস্থ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রা¤প প্রশাসন। সিরিয়ায় কুর্দিদের বিপক্ষে অভিযানের পর এমাসের গোড়ার দিকে ওই নিষেধাজ্ঞার পাশাপাশি তুরস্কের সঙ্গে ১শ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি স্থগিত করেন ট্রাম্প। সেই সাথে আঙ্কারা থেকে ইস্পাত আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধিও করে ট্রাম্প প্রশাসন।

Tags: ডোনাল্ড ট্রাম্পসিরিয়া যুদ্ধ
Previous Post

রাজনৈতিক সিদ্ধান্তের বৈচিত্র্যতায় ফজিলাতুন নেছা

Next Post

মান্না দে’র প্রয়াণ দিবস: দেখুন তার সাড়া জাগানো ৫ গান

Next Post

মান্না দে'র প্রয়াণ দিবস: দেখুন তার সাড়া জাগানো ৫ গান

নুসরাত হত্যা মামলা

নুসরাত হত্যায় অধ্যক্ষ সিরাজসহ ১৬ জনের ফাঁসির আদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT