চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 অপরাহ্ন 29, নভেম্বর 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
তুরস্কের ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সফররত তুরস্কের বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে বলেছে, বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি উৎকৃষ্ট গন্তব্য স্থল। পাশাপাশি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বিষয়ক নীতি ও আইনী কাঠামো এবং সার্বিকভাবে বাণিজ্যিক পরিবেশ বৈদেশিক বিনিয়োগের জন্য সহায়ক।

আজ সোমবার তুরস্ক-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’র চেয়ারপার্সন হুলিয়া জেডিকের নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট একটি বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’তে সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা সভায় যোগাদন করে এ অভিমত ব্যক্ত করে।

এসময় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান উপস্থিত ছিলেন।প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান জানান, ২০১৯-২০ অর্থবছরের দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৬৮৬.৪১ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে আমদানি ও রপ্তানি ছিল যথাক্রমে ২৩৩.৪১ এবং ৪৫৩ মিলিয়ন মার্কিন ডলার। তবে ২০২০-২১ অর্থবছরে তুরস্কে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ৪৯৯.৭৯ মিলিয়ন মার্কিন ডলার, যাতে প্রতিফলিত হয় যে, তুরস্কে বাংলাদেশের রপ্তানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশের অবকাঠামো, নির্মাণ, রেলওয়ে, নবায়নযোগ্য জ্বালানি, অটোমোবাইল, স্বাস্থ্যসেবা, মেডিক্যাল যন্ত্রপাতি, জাহাজ-নির্মাণ, কৃষি এবং হোম এমপ্লায়েন্স প্রভৃতি খাত বৈদেশিক বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বলে উল্লেখ করে ডিসিসিআই সভাপতি তুরস্কের উদ্যোক্তাদেরকে বাংলাদেশে আরও বেশি হারে  বৈদেশিক বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, তুরস্কের মোট আমদানির মাত্র দশমিক ২১ শতাংশ বাংলাদেশ হতে নিয়ে থাকে এবং দু’দেশের বাণিজ্য সম্প্রসারণে আরও বেশি হারে বাংলাদেশ হতে পণ্য আমদানির প্রস্তাব করেন। এছাড়াও দু’দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধিকল্পে বাংলাদেশ-তুরস্ক বিজনেস কাউন্সিলের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন ডিসিসিআই সভাপতি।

তুরস্ক-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারপার্সন হুলিয়া জেডিক বলেন, প্রয়োজনীয় যোগাযোগের অভাবে তুরস্কের উদ্যোক্তাদের নিকট বাংলাদেশের পরিচিত বেশ কম, এমতাবস্থায় দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগের টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি তুরস্কের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সম্প্রতি তুরস্কে একটি ‘বাংলাদেশ রিসার্চ সেন্টার’ স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে নিযুক্ত তুরষ্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং পৃথিবীর ১০টি বৃহত্তম অর্থনীতির দেশে উত্তরণের লক্ষ্যে তুরস্ক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, দু’দেশের অভিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ করে বেসরকারিখাতের পার্টনারশীপ আরও সম্প্রসারণ করা প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশের তথ্য-প্রযুক্তি, ফার্মাসিউটিক্যাল এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাত বেশ সম্ভাবনাময় বলে উল্লেখ করে তুরস্কের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি তুরষ্কের উৎপাদিত যন্ত্রপাতি বিশ্বমানের হলেও তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যের হওয়ায় বাংলাদেশের উদ্যোক্তাদের বেশি হারে তুরস্কের যন্ত্রপাতি আমদানি করতে পারে বলে মত প্রকাশ করেন।

রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, তুরস্কের বেশ কিছু কোম্পানী ইতোমধ্যে বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে এবং আগামীতে এধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

তুরস্কের দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর কেনান কালাইসি বলেন, ২০২১ সালের প্রথম নয় মাসে দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য গত বছরের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং খুব দ্রুত বাংলাদেশ-তুরষ্কের বাণিজ্য দুই বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে।

Tags: বাংলাদেশে বিনিয়োগ
Previous Post

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এডিবির ১৫ কোটি ডলার ঋণ

Next Post

পুনরায় নির্বাচিত হয়ে ফিরলেন সুইডেনের প্রধানমন্ত্রী

Next Post
সুইডেনের প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পটভূমিতে blå স্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুনরায় নির্বাচিত হয়ে ফিরলেন সুইডেনের প্রধানমন্ত্রী

ভূমিকম্পের সংকেত ও সতর্কতা নির্দেশনা চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে আবারও মৃদু ভূমিকম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT