চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুমুল জনপ্রিয় হয়ে উঠছে কট্টর ‘হিন্দু যুবা বাহিনী’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:30 পূর্বাহ্ন 04, এপ্রিল 2017
in আন্তর্জাতিক
A A

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে গড়া কট্টরপন্থী ‘হিন্দু যুবা বাহিনী’তে যোগদানের জন্য হঠাৎ করে আবেদনের ঢল নেমেছে। এই সংগঠনের সদস্য হতে গত ১৫ দিনে রোজ গড়ে পাঁচ হাজার আবেদন জমা পড়ছে, আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই এই প্রবণতা।  সেখানে প্রায় রোজ গড়ে পাঁচ হাজার সদস্য হওয়ার আবেদন জমা পড়ছে।

কট্টর হিন্দুত্বে বিশ্বাসী এই সংগঠনটির বয়স ১৫ বছর। এর বিরুদ্ধে গুন্ডামি, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বা ভয় দেখানোর অনেক অভিযোগ আছে। তবে তাদের দাবি, হিন্দুদের মধ্যে জাতপাতের বিভেদ বা অস্পৃশ্যতা দূর করতেই তারা কাজ করে।

২০০২ সালে উত্তরপ্রদেশের গোরখপুরে গোরক্ষনাধ পীঠের অধ্যক্ষ মহন্ত অবৈদ্যনাথের নির্দেশনায় তৈরি হয়েছিল হিন্দু যুবা বাহিনী। আর লাঠিসোঁটা-মোটরবাইকে সুসজ্জিত এই সংগঠনকে নিজের হাতে তৈরি করেছিলেন তার শিষ্য আদিত্যনাথ, যিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। গোড়ার দিকে এই বাহিনীর প্রভাব সীমিত ছিল রাজ্যের পূর্বপ্রান্তের আট-দশটি জেলাতেই, কিন্তু এখন তাদের শাখা ছড়িয়ে পড়েছে রাজধানী লখনৌ থেকে শুরু করে পশ্চিমের মীরাট-আগ্রা-বুলন্দশহর সর্বত্রই।

তথাকথিত ‘লাভ-জিহাদ’ বা হিন্দু-মুসলিমের মধ্যে প্রেম কিংবা গোহত্যা ঠেকানোর জন্য এই বাহিনীর সদস্যরা সদা সক্রিয় এবং অযোধ্যায় রাম জন্মভূমিস্থলে মন্দির নির্মাণ করাটাও তাদের অন্যতম প্রধান শ্লোগান। কিন্তু পাশাপাশি হিন্দু যুবা বাহিনীর বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো বা মুসলিমদের মধ্যে ত্রাস কায়েম করার অভিযোগও উঠেছে বহুবার।hindu yuva vahini

সেই ২০০৫ সালে রাজ্যের মউ জেলায় মাফিয়া রাজনীতিক বলে পরিচিত মুখতার আনসারি ও তার দলবলের সঙ্গে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েছিল বাহিনীর সদস্যরা। যার জেরে প্রায় টানা এক মাস কারফিউ জারি ছিল সেখানে। শুধু সেই ঘটনাতেই নয়, এর পরেও বহুবার দাঙ্গা-খুন-অগ্নিসংযোগে অভিযুক্ত হয়েছেন হিন্দু যুবা বাহিনীর নেতা-কর্মীরা।

বাহিনীর প্রধান পৃষ্ঠপোষক যোগী আদিত্যনাথ অবশ্য বরাবরই দাবি করে এসেছেন তারা কখনও কোনও অপরাধীকে প্রশ্রয় দেন না। আড়াই বছর আগে এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “হিন্দু বাহিনী কোনও অপরাধীকে আশ্রয় দেয় না – কিন্তু অপরাধীদের সিধে করার কাজ করে থাকে। সমাজবিরোধী ও দেশবিরোধীদের তারা শিক্ষা দিয়ে থাকে, আর সেই সঙ্গে এই সাংস্কৃতিক সংগঠনটি দলিত-আদিবাসী-পশ্চাৎপদ শ্রেণী ও কুষ্ঠরোগীদের মধ্যে কাজ করে।”

সমালোচকরা অবশ্য বলে থাকেন, হিন্দু যুবা বাহিনীর নেতাদের বিশেষত পূর্ব উত্তরপ্রদেশে এতটাই দাপট যে খোদ বিজেপির নেতারাও তাদের সমঝে চলেন। আদিত্যনাথের সঙ্গে যখনই তার দলের মনোমালিন্য হয়েছে, তখনই তিনি এই বাহিনীকে বিজেপির বিরুদ্ধে নামিয়ে দিয়েছেন, এমনও অভিযোগ উঠেছে অনেকবার।

তবে সম্প্রতি যে দলে দলে লোকজন এই বাহিনীর সদস্য হতে চাইছে, তার পেছনে উত্তরপ্রদেশে বিজেপির সাম্প্রতিক নির্বাচনী সাফল্যই দায়ী বলে মনে করছেন সংগঠনের নেতারা।

গোরখপুরে হিন্দু যুবা বাহিনীর সদর দফতরে প্রধান কর্মকর্তা প্রমোদ কুমার মল বিবিসিকে বলছিলেন, “হঠাৎ করে জনপ্রিয়তা বেড়েছে ব্যাপারটা এমন নয় – রাজ্যে আমাদের জনপ্রিয়তা আগে থেকেই ছিল। তবে বাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ, খোঁজখবর করা হঠাৎ করে খুব বেড়ে গেছে তাতে কোনও সন্দেহ নেই।”

“আসলে এবারের ভোটে বিজেপি ও যুবা বাহিনী হাত মিলিয়ে যেরকম চমকপ্রদ ফল করেছে, সেটাই বোধহয় এই আগ্রহের কারণ। আমাদের প্রধান পৃষ্ঠপোষক আদিত্যনাথজী মুখ্যমন্ত্রী হয়েছেন, তাতেও লোকে বাহিনী সম্পর্কে উৎসাহিত বোধ করছে। আর একটা জিনিস হতে পারে, সমাজবাদী পার্টি বা অন্য দলের অপরাধীরা এখন যুবা বাহিনীতে নাম লিখিয়ে হয়তো নিজেদের বাঁচানোর চেষ্টা করছে”

আগে যেখানে সদস্য হওয়ার জন্য মাসে পাঁচশো থেকে হাজার আবেদন পড়ত, এখন দিনেই সেই সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। হিন্দু যুবা বাহিনী নিজেদের ওয়েবসাইটে ও সোশ্যাল মিডিয়াতে বড় বড় করে সাবধানবাণী লিখে শাখাগুলোকে সতর্কও করে দিচ্ছে, ভাল করে যাচাই-বাছাই না-করে কাউকে যেন সদস্য না-বানানো হয়।

Tags: যোগী আদিত্যনাথ
Previous Post

হঠাৎ ইরাক সফরে ট্রাম্পের জামাতা

Next Post

বইমেলার পরের মাসে বইবিক্রি ও বইপ্রকাশের চিত্র কী?

Next Post

বইমেলার পরের মাসে বইবিক্রি ও বইপ্রকাশের চিত্র কী?

বিদুষী কিশোরী আমানকর

বিদুষী কিশোরী আমানকর আর নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT