চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র লড়াইয়ে তালেবানের দখলে সানগিন

আলীম আল রাজী by আলীম আল রাজী
5:15 অপরাহ্ন 21, ডিসেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের গুরুত্বপূর্ণ শহর সানগিন দখল করেছে তালেবান জঙ্গিরা। গত দুইদিনে নিরাপত্তা বাহিনীর সাথে তীব্র লড়াইয়ের পর পুরো শহরের নিয়ন্ত্রণের দাবি করেছে জঙ্গিরা। ব্যাপক সহিংসতা হয়েছে পূর্বাঞ্চলীয় বাগরামের বিমান ঘাঁটির কাছে এবং রাজধানী কাবুলেও।

গত দুদিন ধরে সরকারি বাহিনীর সাথে তালেবান জঙ্গিদের মধ্যে তীব্র লড়াইয়ের পর সানগিন দখলে নেয়ার দাবি করলেও, হেলমান্দের গভর্নর মির্জা খান রাহিমি বলেছেন, সানগিন এখনও সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। কিছু কিছু এলাকায় এখনও তীব্র লড়াই চলছে। কিন্তু তার সহকারী বলছেন, সানগিনের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতেই রয়েছে।

তালেবান বলছে, শহরের অধিকাংশ এলাকা তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। প্রধান প্রশাসনিক ভবন, গোয়েন্দা সংস্থার ভবন, পুলিশ সদর দপ্তরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা দখলে নিয়েছে তারা।

রাজধানী কাবুলের কূটনীতিক এলাকায় তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এর আগে পূর্বাঞ্চলের বাগরামের বিমান ঘাঁটির কাছে তালেবানের আত্মঘাতী হামলায় কমপক্ষে ৬ মার্কিন সেনা নিহত এবং আহত হয়েছে আরো বেশ কয়েকজন। আফগান-মার্কিন যৌথ টহল দলের ওপর মোটর সাইকেল নিয়ে ওই আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ন্যাটো।

অবশ্য তালেবানের এক মুখপাত্র টুইটার বার্তায় ১৯ মার্কিন সেনা নিহত হওয়ার দাবি করেছেন। এ ছাড়া, আরো অনেকে আহত হয়েছে বলে দাবি করা হয়।

Tags: তালেবান
Previous Post

অকল্পনীয় পাশবিকতা দেখানো সাত ধর্ষকের মৃত্যুদন্ড

Next Post

ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেয়ার পথে গ্রিস

Next Post

ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেয়ার পথে গ্রিস

ম্যান সিটিকে হারালো আর্সেনাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT