চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র গরমেও থাকুন স্নিগ্ধ

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
12:11 পূর্বাহ্ন 23, এপ্রিল 2015
in অন্যান্য
A A

প্রকৃতির রঙ ক্ষণে-ক্ষণে বদলায়। আর সেই সঙ্গে নিজেকেও বদলাতে হয় বারবার। গরমে নিজেকে টিপটপ রাখতে বাড়তি নজর দিতেই হয়। পোশাক থেকে শুরু করে মেকআপ বা চুল বাঁধা, সবকিছই করতে হয় যত্ন নিয়ে। তাহলেই স্নিগ্ধতা আসে চেহারায়।

গ্রীষ্মের খাঁ খাঁ রোদ্দুরে নিজেকে টিপটপ রাখতে কিছু বিষয়ে নজর রাখতে হবে আপনাকেই।

গরমে সুতি কাপড়ের কোনো বিকল্প নেই কারণ সুতি কাপড় যেমন আরামদায়ক একই সাথে বাতাস চলাচলের উপযোগী। তাই বাইরে বেরোবার সময় সুতি সালোয়ার-কামিজ, ফতুয়া, টপস, স্কার্ট অথবা আরামদায়ক যে কোনো পোশাক পড়তে পারেন।

তবে এসময় দিনের বেলা পোশাকের রং বাছাইয়ের ক্ষেত্রে একটু সচেতন হোন। হালকা গোলাপি, হালকা সবুজ, সাদা অথবা হালকা বেগুনি পড়তে পারেন। অবশ্য রাতের বেলায় গাঢ় পরলেও খুব অস্বস্তি বোধ করবেন না।

ফতুয়ার সঙ্গে ইচ্ছেমতো জিন্স অথবা স্কার্ট পড়তে পারেন। তবে অন্য রকম মাত্রা যোগ করতে সাথে পড়তে পারেন ফুলেল স্কার্ফ। গরমে আঁটসাঁট পোশাক না পরে ঢিলেঢালা পোশাক পরাই শ্রেয়।

পোশাকের পাট চুকিয়ে এবার জুতার প্রসঙ্গে যাওয়া যাক। আমাদের দেশে সারা বছর জুড়েই মেয়েদের প্রথম পছন্দ স্যান্ডেল। সুতরাং তাক থেকে পছন্দের রঙিন স্যান্ডেলটি এই গ্রীষ্মেই নামিয়ে নিন। স্যান্ডেলটি যদি পোশাকের সাথে ম্যাচিং হয়ে যায়, তাহলে তো সোনায় সোহাগা। যারা রঙিন স্যান্ডেল পছন্দ করেন না তাদের জন্য রয়েছে হালকা রঙের স্যান্ডেল।

স্যান্ডেলের সঙ্গে পা দুটিকে আরো আর্কষণীয় করতে নিয়ন অথবা প্যাস্টেল কালারের নেইলপলিশ দিতে পারেন পায়ের নখে।

বাইরে বের হওয়ার সময় গরম কালের পরম বন্ধু সানগ্লাস ও ছাতাকে ভুললে কিন্তু চলবেনা। এখনকার সময়ে বড় সানগ্লাসের আবেদনটাই বেশি। আর আপনার অভিব্যক্তিকে ফুটিয়ে তুলতে বড় সানগ্লাসের পাশাপাশি পরে নিতে পারেন হরেক রকমের ব্যাংগলস। ছাতাটি যদি হয় রঙিন কিংবা ফুলেল তাতে দোষ কি! তবে খেয়াল রাখবেন ছাতাটি যেন খুব বেশি ভারি না হয়। তাহলে বহন করতে আপনারই কষ্ট হবে।

গরমের তীব্রতায় মূল ঝামেলাটা পোহাতে হয় চুল নিয়ে। প্রচন্ড গরমে চুলটাকে খোলা না রেখে বেঁধে নেয়াই ভালো। কিন্তু তাতেও একটু চমকের ছোঁয়া রাখলে মন্দ হয় না। আটপৌরে খোঁপা না করে, করে নিন মেসি বান, ফ্রন্ট পাফ পনিটেইল অথবা গ্রীসিয়ান স্টাইলের বেনি।

সবশেষে নজর দিতে হবে মেকআপের দিকে। রোদে বের হওয়ার আগে অবশ্যই ত্বকে ভালো করে সানস্ক্রিন লোশন লাগিয়ে নিন। তাহলে ত্বককে রোদে পোড়ার হাত থেকে বাঁচাতে পারবেন। শুধু মুখেই নয়, হাতপায়েও সানস্ক্রিন লোশন ব্যবহার করা ভালো। তারপর শুধু পছন্দের বেবি ক্রিম এবং ফেসপাউডার ব্যবহার করে মেকআপটা শেষ করতে পারেন।

চোখে আইলাইনার ব্যবহার করলে, বেছে নিন ওয়াটারপ্রুফ আইলাইনার । গরমকালে ন্যাচারাল কালারের লিপস্টিক অথবা লিপগ্লসটাই ব্যবহার করুন। তাহলে গরমে স্নিগ্ধ দেখাবে অনেকটাই। আর বাড়ি থেকে বের হবার আগে ৩ টি জিনিস নিতে কখনোই ভুলবেন না। পকেট টিস্যু, এক বোতল পানি এবং একটি ছাতা।

Previous Post

ফেসবুকের আয় কমলেও ব্যবহার বেড়েছে

Next Post

জন লেনন আর বিটলস একই সূত্রে গাঁথা

Next Post

জন লেনন আর বিটলস একই সূত্রে গাঁথা

সৌদিতে ৪০০০ বাংলাদেশী শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকিতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT