চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিশাকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাই: শুভ

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
2:09 অপরাহ্ন 04, মে 2016
in বিনোদন
A A

টেলিভিশনের জনপ্রিয় মুখ আরিফিন শুভ-তিশা জুটির প্রথম সিনেমা ‘অস্তিত্ব’
সারাদেশে মুক্তি পাচ্ছে আগামী ৬ মে। মুক্তির কাছাকাছি সময়ে ছবির প্রচারণার
জন্য বিভিন্ন মিডিয়ায় যাচ্ছেন ‘অস্তিত্ব’র’ পুরো টিম। তারই অংশ হিসেবে
চ্যানেল আই অনলাইকে জনপ্রিয় মুখ শুভ জানালেন ‘অস্তিত্ব’ নিয়ে তার অনুভুতি
এবং অজানা আরো কিছু কথা।

অনন্যা মানুম পরিচালিত অস্তিত্ব সিনোয় আরো অভিনয় করেছেন নিঝুম রুবিনা, সুচরিতা, সুজাতা, আজিম, কাবিলা প্রমুখ।
চ্যানেল আই অনলাইন: ‘অস্তিত্ব’ সিনেমা নিয়ে আপনার অনুভূতি?
আরিফিন শুভ: প্রতিটি অভিনেতার ক্ষুধা থাকে এমন একটি চরিত্রের জন্য, যে চরিত্রটি তাকে অনেকদিন বাঁচিয়ে রাখবে দর্শকদের মধ্যে। তেমন একটি চরিত্র আমি ‘অস্তিত্ব’ সিনেমায় পেয়েছি। এ সিনেমায় আমি প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করেছি। যে কিনা প্রতিবন্ধী শিশুদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে থাকে। এবং নানা বিপত্তি পেরিয়ে এ শিশুদের অলিম্পিকে অংশগ্রহণের স্বপ্ন পূরণ করেন।
চ্যানেল আই অনলাইন: এ সিনেমার মাধ্যমে নিজের কোন ‘অস্তিত্বের’ জানান দিতে চেয়েছেন?
আরিফিন শুভ: আমি কোনো অস্তিত্বের জানান দিতে চাইনি। সিনেমার গল্পটা আমার কাছে ভালো লেগেছে। তাই আমার মনে হয়েছে এমন গল্পের সিনেমা হওয়া উচিত। যে কাজটির ওপর আমার বিশ্বাস জন্মায় সেই কাজটিই আমি করি। সিনেমাটি মুক্তির পর দর্শকরা বুঝতে পারবেন আমি কেন এই সিনেমায় অভিনয় করেছি।
চ্যানেল আই অনলাইন: প্রথমবারের মতো তিশার সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিলো?
আরিফিন শুভ: ব্যক্তিগত ভাবে তিশা আমার খুব ভালো বন্ধু। আমার জীবনের প্রথম কাজ তিশার সঙ্গে ছিলো। তখন তিশা ছিলো বিগস্টার আমি ছিলাম একদম নতুন।

তখনও তিশার মধ্যে কোনো দম্ভ ছিলো না এবং এতোটা বছর পর আবার একসঙ্গে কাজ করছি তখনও কোনো দম্ভ খুঁজে পাইনি। আসলে ‘অস্বিত্ব’ ছবিতে তিশার সঙ্গে কাজ করতে যেয়ে আমি তার অভিনয়ে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। সত্যি কথায় আমি এখন তিশার খুব ভক্ত।
চ্যানেল আই অনলাইন: সিনেমায় আপনি প্রশিক্ষক, তিশা কোন চরিত্রে অভিনয় করেছে?
আরিফিন শুভ: পরিচালক অনন্য মামুন ‘অস্তিত্ব’ সিনেমায় নায়ক ও নায়িকাকে সমান রোল দিয়েছেন। আমার চরিত্রে যেমন চ্যালেঞ্জ রয়েছে তেমনি তিশা এখানে প্রতিবন্ধী মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। একজন সাধারণ মানুষ হয়ে প্রতিবন্ধী চরিত্র ফুটিয়ে তোলা চারটে খানি ব্যাপার নয়। কিন্তু তিশা চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলেছে। যা দর্শকদের খুব ভালো লাগবে।
চ্যানেল আই অনলাইন: কিছুদিন আগে ‘মুসাফির’ সিনেমা মুক্তি পেয়েছে কেমন সাড়া পেয়েছেন?
আরিফিন শুভ: ‘অস্তিত্ব’ সিনেমার পুরো বিপরীত ‘মুসাফির’। সম্পূর্ণ অ্যাকশনধর্মী সিনেমা। এখানে দর্শক আমাকে একদম ভিন্ন লুকে পেয়েছেন। হ্যাঁ বেশ সাড়া পেয়েছি।
চ্যানেল আই অনলাইন: একদম নতুন নায়িকা সঙ্গে ‘মুসাফির’ সিনেমায় কাজ করার অনুভূতি?
আরিফিন শুভ: খুব ভালো। আমিও একদিন নতুন ছিলাম। আসলে নতুনদের সঙ্গে কাজ করতে আমার বেশ ভালো লাগে কারণ ওরা নিজের সর্বোচ্চ দেয়ার চেষ্টা করে এবং কঠিন পরিশ্রম করে যা সিনিয়রদের মধ্যে একটু কম থাকে। একটু সৎ এবং কাজটি যদি চেষ্টা দিয়ে করে তাহলে নতুনদের সঙ্গে কাজ করতে আমার কোনো সমস্যা হয় না।
চ্যানেল আই অনলাইন: পরবর্তী কোন সিনেমায় কাজ করছেন?
আরিফিন শুভ: মাহিয়া মাহির সঙ্গে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার শুটিং’র কাজ চলছে। এরপর যৌথ প্রযোজনার ছবি প্রেমী ও প্রেমী সিনেমায় কাজ করব।
চ্যানেল আই অনলাইন:  প্রচুর ছবির অফারের সময় ডেট না দেওয়ার ব্যাপারটি কেমন এনজয় করেন?
আরিফিন শুভ: বর্তমানে একদম এনজয় করি না। আগে ভালো লাগতো। আর এখন মনে হয়, একটি ছবি করতে যেয়ে অন্য ভালো একটি চরিত্র ও গল্প হারিয়ে ফেলছি। আর আমার একটি বদঅভ্যাস আছে একটি ছবির কাজ শেষ না করে অন্য ছবিতে হাত দেয় না। তার প্রচুর ছবির অফার আসলেও করতে পারিনা।
চ্যানেল আই অনলাইন: ফ্যাশন সচেতন শুভ, হিরো শুভ কিভাবে সচেতন থাকে?
আরিফিন শুভ: আমি আসলে আমার মতো থাকতে পছন্দ করি।

কাউকে অনুকরণ করতে ভালো লাগে না বা পারি না। কারণ সবার নিজস্ব ভালো না পছন্দ লাগা থাকে। তবে হ্যাঁ ফ্যাশন নিয়ে যদি বলতে হয় তাহলে জনি ডেপ’র ফ্যাশন আমার অনেক ভালো লাগে।

Tags: অভিনেতাআরিফিন শুভঢালিউড
Previous Post

জুলহাজ-তনয় হত্যাকাণ্ডে ‘গুরুত্বপূর্ণ’ তথ্য পাওয়ার দাবি

Next Post

রিয়ালের ১৪, না ম্যানসিটির প্রথম?

Next Post

রিয়ালের ১৪, না ম্যানসিটির প্রথম?

আরো ১৩ রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT