চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন সিটিতে বিএনপির নির্বাচন বর্জন

চকোর মালিথা by চকোর মালিথা
1:30 পূর্বাহ্ন 28, এপ্রিল 2015
in রাজনীতি
A A

তিন সিটিতেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর সাড়ে ১২টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ নির্বাচন বর্জনের ঘোষণা দেন। মওদুদ আহমেদ দাবি করেছেন এর মাধ্যমে সরকার এবং নির্বাচন কমিশনের বড় পরাজয় হয়েছে।

সেসময় ঢাকা উত্তরের প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণের প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন। মির্জা আব্বাস আত্মগোপনে আছেন।

কারচুপি এবং ভোটকেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগ এনে এর আগে নির্বাচন বর্জনের ঘোষণা দিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার সিদ্ধান্ত জানিয়ে দেন।

সংবাদ সম্মেলনে মওদুদ বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার আশায় বিএনপি নির্বাচনে অংশ নিয়েছিল। আশা করেছিল অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে। তবে সকাল থেকে নির্বাচনের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন।

ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রের চিত্র দিয়ে তিনি বলেন, অনেক জায়গায় বিএনপির এজেন্টদের কেন্দ্রে যেতে দেয়া হয়নি। যেতে দিলেও আধা ঘন্টার মধ্যে বের করে দেয়া হয়েছে। এখন বোঝা যাচ্ছে সরকারি দলকে সহায়তা করতেই তাদের নিয়োগ দেয়া হয়েছে।

নির্বাচন কমিশন ও আইন-শৃংখলা বাহিনী সরকারের পক্ষে কাজ করেছে অভিযোগ করে মওদুদ বলেন, ৫৮টি ওয়ার্ডে যত কেন্দ্র আছে সব কেন্দ্রে সাড়ে আটটার মধ্যে এজেন্টদের বের করে দেয়া হয়েছে। সবগুলো ওয়ার্ডে নগ্নভাবে ভোটারদের বাধা দিয়ে ভোটবিহিন নির্বাচন করছে। ৫ শতাংশ ভোটারও ভোট দিতে যেতে পারেননি। চট্টগ্রামেও একই অবস্থা ছিল।

ঢাকা সিটি উত্তরে, উত্তরা হাইস্কুল, টাউনহল ভোটকেন্দ্র, ৬ নম্বর ওয়ার্ডের, বনানী বিদ্যা নিকেতন সবগুলো কেন্দ্রে একটা ভোটারও ভোট দিতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।

মওদুদ আহমদ অভিযোগ করেন, উত্তরা বালিকা বিদ্যালয়, বনানী মডেল হাই স্কুল, আফতাব উদ্দীন মাদ্রাসায় একজন এজেন্টও থাকতে দেয়া হয়নি।

অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ স্বপরিবারে ভোট দিতে গেলেও তাকে ভোট দিতে বাধা দিয়ে দিয়ে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কেন এসেছেন।

পুলিশ ও র‌্যাবের সহায়তায় একতরফা নির্বাচন করছে সরকারি দল। এটা কোন নির্বাচন নয় বলে মন্তব্য করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

সংবাদ সম্মেলনে উপস্থিত আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক প্রফেসর এমাজউদ্দিন আহমদ দাবি করেন, নির্বাচন কমিশন অমার্জনীয় ব্যর্থতার পরিচয় দিয়েছে।

নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও এর প্রতিবাদে কোন কর্মসূচি ঘোষণা করেনি বিএনপি।

Tags: বিএনপিসিটি নির্বাচন
Previous Post

তিন সিটিতেই বর্জনের পথে বিএনপি

Next Post

বয়কটে ভোটের বাক্স বন্ধ থাকবে না: ইসি

Next Post

বয়কটে ভোটের বাক্স বন্ধ থাকবে না: ইসি

ইসিকেই দায় নিতে হবে: সাখাওয়াত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT