চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন শতাধিক নাটকের পর কেন্দ্রীয় চরিত্রে শহিদুল্লাহ সবুজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:06 অপরাহ্ন 23, আগস্ট 2020
in বিনোদন
A A
শহিদুল্লাহ সবুজ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ১২ বছর ধরে থিয়েটার এবং ছোটপর্দায় কাজ করছেন শহিদুল্লাহ সবুজ। নাটকের নিয়মিত দর্শকদের কাছে তিনি পরিচিতি মুখ। এ অভিনেতা তার ক্যারিয়ারে প্রায় তিন শতাধিক নাটকে অভিনয়ের পর এবারই প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন।

নির্মাতা আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘কোটিপতি’ নাটকের মাধ্যমে শহিদুল্লাহ সবুজ এ সুযোগ পেয়েছেন জানিয়ে চ্যানেল আই অনলাইনকে বললেন, এর আগে সমান্তরাল গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছি। তবে তিন শতাধিক নাটকে অভিনয়ের পর এটাই আমার প্রথম সলো কাজ। মানে কেন্দ্রীয় চরিত্র।

২০০৭-১০ সাল থেকে ‘বঙ্গরঙ্গ’ থিয়েটারে কাজ করেছেন শহিদুল্লাহ সবুজ। ২০১১ সাল থেকে যুক্ত আছেন ‘নাট্যকেন্দ্র’ থিয়েটারে।

শহিদুল্লাহ সবুজ বলেন, গত দুই বছর ধরে কেন্দ্রীয় চরিত্রে কাজের জন্য অনেকেই বলেছিলেন। ভালো গল্প বা সামগ্রিক পরিস্থিতিতে ব্যাটে বলে টাইমিং হয় নাই বলে আর করা হয়নি। আমি যেহেতু থিয়েটার করি। তাই নিজেকে নানামাত্রিক চরিত্রে মেলে ধরতে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, নিজেদের পরিপক্কতার জন্য সময় নিয়েছি।দুটি অভিনেতা হাসিমুখে, রঙিন পোশাক পরা, উৎসবমুখর পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কোটিপতি’ নাটক প্রসঙ্গে তিনি বলেন, একজন মানুষ প্রচুর টাকা উপার্জন করে কোটিপতি হয়ে যায়। যেকোনো কারণে সে আবার নিঃস্ব হয়ে যায়। গল্পের শুরু এখান থেকেই। এর বাইরেও এখানে স্বামী-স্ত্রীর গল্প রয়েছে। আশরাফুল চঞ্চলের রচনায় তার অভিনীত ‘কোটিপতি’ নাটকের শুটিং শেষ। শিগগির অন এয়ারে আসতে পারে।

নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, এবারই প্রথম শহিদুল্লাহ সবুজ কেন্দ্রীয় চরিত্রে কাজ করলেন। তার বিপরীতে নিশাত প্রিয়ম। এ ধরণের গল্প এবং কাজ দিয়েই সবচেয়ে বেশি দর্শকের কাছে পৌঁছানো যায়। বিনোদনের সঙ্গে শিক্ষণীয় একটি বার্তা রয়েছে নাটকটিতে। বর্তমানে সম্পাদনার কাজ চলছে। শিগগির প্রচারে আসবে ‘কোটিপতি’।

নাটকে আরও অভিনয় করেছেন নিশাত প্রিয়ম, মুকিত জাকারিয়া, নরেশ ভূঁইয়া, শেখ মাহবুবুর রহমান, জুলফিকার চঞ্চল, রিগ্যান রত্ন সোহাগ, পারভেজ সুমন, আলমগীর হোসেন, পিন্টু প্রমুখ।

Tags: আবু হায়াত মাহমুদনাটকলিড বিনোদনশহিদুল্লাহ সবুজ
Previous Post

ধামরাইতে বন্যা দুর্গত এলাকায় নৌবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা

Next Post

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নতুন সভাপতি খোকা, সাধারণ সম্পাদক বেলাল

Next Post
নতুন সভাপতি খোকা ও সাধারণ সম্পাদক বেলাল এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নতুন সভাপতি খোকা, সাধারণ সম্পাদক বেলাল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে সেনাপ্রধান কে এম সফিউল্লাহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাপ্রধান কে এম সফিউল্লাহ কি বঙ্গবন্ধুকে বাঁচাতে পারতেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT