চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন মন্ত্রী প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন: সম্পাদক পরিষদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 13, অক্টোবর 2018
in বাংলাদেশ
A A
ডিজিটাল নিরাপত্তা আইন

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে ১৫ অক্টোবর আবারো মানববন্ধন করতে যাচ্ছে সম্পাদক পরিষদ। সম্পাদক পরিষদ বলছে, তারা পুরো আইন নয়, স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারার সংশোধন চায়। তারা আরো দাবি করেন, তিন মন্ত্রী প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।

সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সম্পাদক পরিষদ।এসময় পরিষদের প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যের শুরুতে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ তুলে ধরেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সদস্য ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

এতে বলা হয়, এই আইনের ফলে সংবাদপত্রের কার্যালয়ে প্রবেশ, তল্লাশি চালানো, পত্রিকা অফিস বন্ধ করা, ডিজিটাল নেটওয়ার্ক জব্দ করা, পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তারে পুলিশের ক্ষমতা বেড়েছে।

এতে আরো বলা হয়, আইনটি জাতীয় সংসদে পাস করার পর সম্পাদক পরিষদ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার ঘোষণা দেয়। কিন্তু তথ্যমন্ত্রীর অনুরোধে সেই কর্মসূচি বাতিল করা হয়। তথ্যমন্ত্রী আইনটি নিয়ে আইনমন্ত্রী, তথ্য ও যোগাযোগমন্ত্রীর সঙ্গে সম্পাদকদের আলোচনার প্রতিশ্রুতি দেন। তথ্যমন্ত্রীর অনুরোধে সম্পাদক পরিষদ মানববন্ধন কর্মসূচি বাতিল করে এবং ৩০ সেপ্টেম্বর ওই তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে।

বৈঠকে তিন মন্ত্রী প্রতিশ্রুতি দেন, মন্ত্রিসভার ৩ বা ১০ অক্টোবরের বৈঠকে তারা সম্পাদকদের উদ্বেগের বিষয়গুলো উত্থাপন করবেন এবং সম্পাদকদের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর জন্য মন্ত্রিসভার অনুমতি চাইবেন। এছাড়াও মন্ত্রীরা আশ্বাস দেন, এই আইনের এমন একটি সংস্করণ রচনার চেষ্টা করা হবে যা সব মহলের কাছে গ্রহণযোগ্য হয়।

‘কিন্তু সেরকম কোন উদ্যোগ নেয়া হয়নি। তিন মন্ত্রী কেন তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারলেন না, তা আমাদের জানানোর প্রয়োজনও মনে করেননি। আমরা মনে করি এটি সেই প্রতিশ্রুতির বরখেলাপ।’

১৫ অক্টোবর শুধু সম্পাদক পরিষদের সদস্যরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন বলে  জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া আরো বেশকিছু দাবি তুলে ধরা হয়।

Tags: ডিজিটাল নিরাপত্তা আইনলিড নিউজসম্পাদক পরিষদ
Previous Post

আসছে মেসেঞ্জারের নতুন ফিচার ‘আনসেন্ড’

Next Post

ট্রাম্পের সঙ্গে দাম্পত্য জটিলতা ‘গুজব’: মেলানিয়া

Next Post
ডোনাল্ড ট্রাম্প-মেলানিয়া-গুজব

ট্রাম্পের সঙ্গে দাম্পত্য জটিলতা ‘গুজব’: মেলানিয়া

শিগগিরই জাতীয় ঐক্যের আনুষ্ঠানিক ঘোষণা: মোশাররফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT