চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ফরম্যাটে শততম ম্যাচে জয়ের অনন্য অর্জনে বাংলাদেশ

মুহাম্মদ মেহেদী হাসান by মুহাম্মদ মেহেদী হাসান
8:06 অপরাহ্ন 22, জুলাই 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা শততম ম্যাচে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৮ উইকেটের দারুণ এক জয় তুলেছে মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশ। সঙ্গে তিন ফরম্যাটের ক্রিকেটে শততম ম্যাচে জয়ের অনন্য এক অর্জনে নাম লিখিয়েছে লাল-সবুজরা।

হারারেতে বৃহস্পতিবারের টি-টুয়েন্টিটি দিয়ে ছোট ফরম্যাটের ক্রিকেটে নিজেদের ১০০তম ম্যাচ খেলে ফেলল বাংলাদেশ। শত টি-টুয়েন্টি খেলা নবম দল হল টাইগাররা। আর জয়ে বিরল রেকর্ডের পাতায় লিখল নাম।

আন্তর্জাতিক অঙ্গনে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টির তিন সংস্করণে নিজেদের শততম ম্যাচ জয়ের কীর্তি ছিল আর কেবল দুটি দলের, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের। বাংলাদেশ যুক্ত হল ছোট্ট এই এলিট তালিকায়।

১৫৩ রানের লক্ষ্য দিয়েছিল জিম্বাবুয়ে। বাংলাদেশ সেটি ছুঁয়ে ফেলে ৮ উইকেট আর ৭ বল অক্ষত রেখেই। সৌম্য ৫০, নাঈম শেখ অপরাজিত ৬৬ রান করেন।

ক্রিকেটের ছোট সংস্করণে জিম্বাবুয়ের বিপক্ষেই পথচলা শুরু হয়েছিল বাংলাদেশের। ২০০৬ সালে খুলনায়, ৪৩ রানে জিতেছিল লাল-সবুজরা। এপর্যন্ত ১০০টি ম্যাচে টাইগারদের পাশে জয় সংখ্যা লেখা হল ৩৩টি।

বাংলাদেশ ওয়ানডে ও টেস্টে নিজেদের ১০০তম ম্যাচে জয় পেয়েছিল। ২০০৪ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১৫ রানে জিতেছিল শততম ওয়ানডেতে। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা।

২০১৭ সালে শততম টেস্টে শ্রীলঙ্কার কলম্বোয় জিতেছিল টাইগাররা। লঙ্কানদের ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। চতুর্থ ইনিংসে ১৯১ রানের লক্ষ্য ছুঁতে সর্বোচ্চ ৮২ রান করেছিলেন ওপেনার তামিম ইকবাল।

তবে কেবল শততম টি-টুয়েন্টিতে জয় ধরলে- বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়ার পাশাপাশি জয় আছে ভারত, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার।

Tags: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমাহমুদউল্লাহরাজালিড স্পোর্টস
Previous Post

নরসিংদীর মানুষের জীবনধারা পাল্টে দিয়েছে ‘লটকন’

Next Post

শততম টি-টুয়েন্টি জয়ে রাঙাল টাইগাররা

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা শততম টি-টোয়েন্টি জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শততম টি-টুয়েন্টি জয়ে রাঙাল টাইগাররা

বাংলাদেশ ক্রিকেটার সৌম্য সরকার টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টিতে সৌম্যর ১ হাজার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT