চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দেশের ৭০ প্রেক্ষাগৃহে চলছে ‘মেড ইন বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 15, ডিসেম্বর 2019
in বিনোদন
A A

ফ্রান্স, ডেনমার্ক ও পর্তুগালে রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র মেড ইন বাংলাদেশ ছবিটি মুক্তি পেয়েছিলো ডিসেম্বরের ৪ তারিখ। প্রথম সপ্তাহের সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহে তিন দেশের ৭০ প্রেক্ষাগৃহে দ্বিতীয় চলছে ছবিটি।

ফ্রান্সে প্রথম সপ্তাহে ৫৩ টি সিনেমা হলে মুক্তি পাওয়ার পর এ সপ্তাহে ফ্রান্সের ৬২টি, ডেনমার্কের ৭টি এবং পর্তুগালের ১টি হলে চলছে ‘মেড ইন বাংলাদেশ’। প্রযোজনা সূত্রের খবর, আসছে বছরের শুরুর দিকে কানাডা ও আমেরিকাসহ অন্যান্য দেশে মুক্তির জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছে ছবিটি। একই সাথে বাংলাদেশেও মুক্তি দেয়ার পরিকল্পনা চলছে বলে জানালেন ছবিটির অন্যতম প্রযোজক আদনান ইমতিয়াজ আহমেদ।

টরন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ছবিটি প্রদর্শিত হয় ৬৩তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে। এছাড়া বিভিন্ন গুরত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাদৃত ও পুরস্কৃত হয়েছে ছবিটি। সম্প্রতি ইতালির টোরিনো বা তুরিন চলচ্চিত্র উৎসবে পেয়েছে ইন্টারফেদি পুরস্কার এবং ফ্রান্সের এমিয়েন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা দর্শক পুরস্কার ও জুরি পুরস্কার সহ মোট ৩টি পুরস্কার। আসছে জানুয়ারিতে ছবিটি প্রদর্শিত হবে উত্তর আমেরিকার পাম স্প্রিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা আছে তার আলোকে দৃঢ়চেতা নারী পোশাকশ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে।

ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা হোসেন, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।

প্রথম ছবি মেহেরজান এবং দ্বিতীয় ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’-এর পর এটি রুবাইয়াত হোসেনের তৃতীয় ছবি।

ফ্রান্স, ডেনমার্ক, পর্তুগাল ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মেড ইন বাংলাদেশ’ এর কাজ শুরু হয় ২০১৬ থেকে। লোকার্নো চলচ্চিত্র উৎসবের ‘ওপেন ডোরস’-এ অংশ নিয়ে রুবাইয়াত হোসেন চিত্রনাট্যের জন্য জিতে নেন আর্টে ইন্টারন্যাশনাল পুরস্কার। এছাড়া ছবিটি নির্মাণের জন্য পেয়েছেন ফ্রান্সের সিএনসি ফান্ড, নরওয়ের সোরফন্ড প্লাস, ইউরোপিয়ান ইউনিয়নের ইউরিমাজ ফান্ড, ডেনমার্কের ডেনিশ ফিল্ম ইনস্টিটিউট ফান্ড ও টোরিনো ফিল্ম ল্যাবের অডিয়েন্স ডিজাইন ফান্ড।

ছবিটির প্রযোজক ফ্রঁসোয়া দ্য’আক্তেমেয়ার (ফ্রান্স) ও আশিক মোস্তফা (বাংলাদেশ) এবং যৌথ প্রযোজক পিটার হিল্ডাল (ডেনমার্ক), পেদ্রো বোর্হেস (পর্তুগাল) ও আদনান ইমতিয়াজ আহমেদ (বাংলাদেশ)। বাংলাদেশের খনা টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস-মিডির ব্যানারে নির্মিত ‘মেড ইন বাংলাদেশ’ এর পরিবেশনা ও আন্তর্জাতিক বিক্রয় প্রতিনিধি ফ্রান্সের পিরামিড ফিল্মস।

Tags: ওয়াহিদা মল্লিক জলিজয়রাজদীপান্বিতা মার্টিননন্দিনী শিমুনভেরা হোসেনপারভীন পারুমায়াবি মায়ামোমেনা চৌধুরীমোস্তফা মনোয়ারলিড বিনোদনশতাব্দী ওয়াদুদ
Previous Post

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষনগণনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Next Post

স্বাধীনতা সংগ্রামে নারীদের অংশগ্রহণ ছিল বীরত্বপূর্ণ

Next Post

স্বাধীনতা সংগ্রামে নারীদের অংশগ্রহণ ছিল বীরত্বপূর্ণ

গার্দিওলার বিকল্প পেয়ে গেছে ম্যানসিটি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT