চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনব্যাপী ‘স্টেশন বাংলা’র ঈদ আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:57 অপরাহ্ন 31, জুলাই 2020
in বিনোদন
A A
স্টেশন বাংলা ঈদ অনুষ্ঠানে অতিথি ও শিল্পীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ উদযাপনে অনিবার্য অনুষঙ্গ হয়ে উঠেছে গণমাধ্যমের নানা আয়োজন। করোনাকালে এবারের ঈদুল আযহায় মূলধারার গণমাধ্যমের পাশাপাশি বিশেষ আয়োজন করেছে অনলাইন মাধ্যমগুলো ও। তিন দিনব্যাপী তারকাদের নিয়ে ঈদের অনুষ্ঠানমালা সাজিয়েছে ‘স্টেশন বাংলা’।

ঈদের আগের রাত থেকে স্টেশন বাংলার তিন দিনের আয়োজনের মধ্যে রয়েছে নিয়মিত আয়োজন ‘গানের স্টেশন’ এর তিনটি বিশেষ পর্ব। শিল্পী জয়িতার সঞ্চালনায় শুক্র থেকে রবিবার প্রতিদিন রাত সাড়ে নয়টায় অনুষ্ঠানগুলো হবে।

স্টেশন বাংলা ঈদ অনুষ্ঠানে অংশগ্রহণকারী দুই ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ ঈদের আগের দিন শুক্রবার রাতের অতিথি শিল্পী নবনীতা চৌধুরী। ঈদের দিন শনিবার রাতের অতিথি সাহানা বাজপেয়ী এবং ঈদের পরদিন রবিবার রাতের অতিথি পশ্চিবঙ্গের কলকাতার শিল্পী নীল দত্ত।

ঈদের আগের দিন শুক্রবার রাত ৮টায় আজরা মাহমুদ এর সঞ্চালনায় সাক্ষাৎকার অনুষ্ঠান ‘স্টেশনে মুখোমুখি’তে অতিথি হয়ে আসছেন অভিনয়শিল্পী ও নির্মাতা তৌকীর আহমেদ।

শিশুদের নিয়ে ‘স্টেশন বাংলা’য় থাকছে নিয়মিত আয়োজন, ছোটদের স্টেশন এর বিশেষ পর্ব। ঈদের দিন শনিবার বিকেল সাড়ে চারটায় অমিয়া অমানিতার সঞ্চালনায় এ আয়োজনে গান শোনাবে সুনেহরা সারাফাত সুপ্রীতা, ড্রয়িং ও এনিমেশন দেখাবে সুমায়েল দুনিয়ানা হোসেন, আবৃত্তি করবে লাইয়িন লাবিবা লীন এবং নাচ দেখাবে অভিনন্দা বসু।

অনলাইন প্লাটফর্মট ‘স্টেশন বাংলা’র পরিচালক আজহারুল হক আজাদ জানিয়েছেন, স্টেশন বাংলায় ঈদুল আযহা’য় দেশীয় পোশাক মেলাও করছে ফ্যাশন উদ্যোক্তাদের সংগঠন এফ‌ইএবি। ‘স্টেশন বাংলা’ সপ্তাহজুড়ে গান, আবৃত্তি, আলোচনা, প্রবাসী পর্ব, লাইফ স্টাইল ও শিশুদের নিয়ে নিয়মিত আয়োজন করে আসছে। ‘গানের স্টেশনে’ এরই মধ্যে অতিথি হয়ে এসেছেন কলকাতার বিশিষ্ট শিল্পী শ্রীকান্ত আচার্য, রুপঙ্কর বাগচী, বাংলাদেশের ফাহমিদা চৌধুরি, হাবিব ওয়াহিদ এবং রাহুল আনন্দের মতো শিল্পীরা।

‘স্টেশন বাংলা’ কর্তৃপক্স জানিয়েছে, তাদের নিজস্ব ফেসবুক পেইজ এবং ইউটিউবে আয়োজনগুলো সরাসরি সম্প্রচার করা হবে।

Tags: তৌকীর আহমেদলিড বিনোদন
Previous Post

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৭৭২, মৃত্যু ২৮

Next Post

করোনাভাইরাস: শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হচ্ছে না

Next Post
শোলাকিয়া ঈদুল আযহার জামাতের জন্য প্রস্তুত মাঠ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হচ্ছে না

দম্পতি একটি অনুষ্ঠানে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুশান্তের শোক না কাটতেই আরো এক অভিনেতার আত্মহত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT