চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব: ছয় নির্মাতার ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 06, মার্চ 2021
in বিনোদন
A A
ছয় নির্মাতার ছবি, তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হয়েছে জয়িতা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্ট এর আয়োজনে নারী চলচিত্র নির্মাতাদের নির্মিত ছবি নিয়ে তিন দিনব্যাপী ‘জয়িতা ফাউন্ডেশন চলচ্চিত্র উৎসব ২০২১’।

শনিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা (এম পি)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়িতা ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি দিলদার হোসেন, এস এস কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল্লাহ সুমন ও চ্যানেল আইয়ের কর্মকর্তা রাজু আলীম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জাতির পিতার হাত ধরেই এদেশে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রের স্বর্ণালী সময় ফিরিয়ে আনার বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তিনি শিল্পীকল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন। চলচ্চিত্র সমাজ ও জীবনের কথা বলে। দেশীয় চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি নতুন প্রজন্মকে সুস্থ বিনোদন দিতে সারাদেশে চলচ্চিত্র উৎসব আয়োজন জরুরী।

নারী নির্মাতারাও যাতে আরো চলচ্চিত্রমুখী হয় সেজন্য সরকারের পাশাপাশি শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই প্রতিমন্ত্রী।

ভবিষ্যতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে নারী চলচ্চিত্র নির্মাতাদের সহযোগিতা করা হবে বলে জানান তিনি। বাংলাদেশের নারীদের সাফল্য ও জয়গাথা নিয়ে চলচ্চিত্র নির্মাণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

উৎসবের উদ্বোধনী দিনে নারী চলচ্চিত্র নির্মাতা নারগিস আক্তার, শাহনেওয়াজ কাকলী ও নানজিবা খানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

মুজিব শতবর্ষ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিন দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে শুধু নারী নির্মাতাদের ছবি। কোহিনুর আক্তার সুচন্দার ‘হাজার বছর ধরে’, নারগিস আক্তারের ‘মেঘলা আকাশ’, সামিয়া জামানের ‘রানী কুঠির বাকি ইতিহাস’, মৌসুমীর ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, শাহনেওয়াজ কাকলীর ‘উত্তরের সুর’ এবং নানজিবা খানের ‘দ্য আনওয়ান্টেড টুইন’ সিনেমা।

চলচ্চিত্র উৎসবটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনকে।

Tags: উৎসর্গনারগিস আক্তারমৌসুমীরাবেয়া খাতুনলিড বিনোদনশাহনেওয়াজ কাকলীশিল্পকলাশিল্পকলা একাডেমিসামিয়া জামানসিনেমা
Previous Post

করোনায় মৃত্যু বেড়ে ১০

Next Post

১৪ রানে ৬ উইকেট, তৃষ্ণার বোলিংয়ে সালমাদের জয়

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ রানে ৬ উইকেট, তৃষ্ণার বোলিংয়ে সালমাদের জয়

বিকাশ অ্যাপে কোভিড-১৯ রেজিস্ট্রেশন করার জন্য নির্দেশনা দেখাচ্ছে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সুরক্ষা’য় করোনা টিকার নিবন্ধন এখন বিকাশ অ্যাপে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT