চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 অপরাহ্ন 27, জুলাই 2015
in বাংলাদেশ
A A

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে দেশের বিভিন্ন জেলায়। ফেনীর ফুলগাজীতে মুহুরী-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৬টি স্থান ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। পাহাড়ী ঢলে পানিতে ভেসে গিয়ে কক্সবাজার ও চট্টগ্রামে ৬ জন মারা গেছে। নিখোঁজ রয়েছে ১ শিশু।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত এক সপ্তাহ ধরে মাঝারী থেকে ভারী বর্ষণ চলছে চট্টগ্রামে। জেলার সাতকানিয়ার ১৫টি ইউনিয়ন, আনোয়ারার ১১টি, চন্দনাইশের ৭টি, বাঁশখালীর ৮টি, লোহাগাড়ার ৫টি, রাউজানের ৭টি এবং ফটিকছড়ির ১০টি ইউনিয়ন বর্তমানে পানির নিচে।

বন্যার পানিতে সাতকানিয়া ২জন এবং লোহাগাড়ায় ১জনসহ মারা গেছে মোট ৪ জন। ৪দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে চট্টগ্রামের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ। ভেসে গেছে ১৫ হাজার একর জমির ফসল এবং কয়েকশ চিংড়ী ঘের। ক্ষতিগ্রস্তদের মাঝে দেড়শটন চাল ও সাড়ে ৪লক্ষ নগদ টাকা বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদূল জলিল বলেন, বিভিন্ন বন্যা আশ্রয়কেন্দ্রে মানুষদের আশ্রয় দিয়েছি। বিভিন্ন স্কুল মাদ্রাসো যেখানে উঁচু স্থান রয়েছে সেখানে দুর্গতদের আশ্রয় দেয়া হয়েছে।

ফেনীতে মুহুরী নদীর শাহপাড়ায় ৩৫ মিটার ও উত্তর দৌলতপুরে ৪০ মিটার এবং কহুয়া নদীর বৈরাগপুরে ৩০ মিটার এলাকার পর নতুন করে বাঁধ ভেঙেছে শ্রীচন্দ্রপুর, উত্তর জগৎপুর ও দক্ষিণ জগতপুরে।

এ নিয়ে দুই নদীর ৬টি স্থানে ভাঙন ধরায় ডুবে গেছে অন্তত ২৪টি গ্রাম। ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ক্ষতিগ্রস্ত বানভাসী এক ব্যক্তি জানান, ফুলগাজি বাজারে যে বন্যা বাধ ছিলো তার নিচ থেকে পানি এসে ফুলগাজি বাজার তিন থেকে চার ফুট পানিতে নিমজ্জিত হয়ে গেছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের কারণে কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দেয়া ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রেখেছে আবহাওয়া অফিস। কয়েক দিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড়ি ঢলে বির্পযস্ত কক্সবাজারের জনজীবন।

বন্যা কবলিত এলাকার একজন বলেন, বাড়িতে পাঁচফুটের মতো পানি। আমরা না খেয়ে আছি। রান্না বান্না করতে পারছি না।

বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন চকরিয়া, রামু, পেকুয়া, কক্সবাজার সদর ও টেকনাফের পানি বন্দি হাজার হাজার মানুষ।

ওই এলাকায় মানুষের দুর্ভোগের পাশাপাশি অর্পযাপ্ত ত্রাণের কথা জানিয়ে এসব এলাকাকে ‘দুর্গত এলাকা’ ঘোষণার দাবি জানান জনপ্রতিনিধিরা।

চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ বলেন, আমার এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কাছে আমি আহবান জানিয়েছি।

Tags: বন্যা
Previous Post

ভারতে সাত দিনের রাষ্ট্রীয় শোক

Next Post

ইন্টারের বিপক্ষে বড় জয় পেলো রিয়াল

Next Post

ইন্টারের বিপক্ষে বড় জয় পেলো রিয়াল

ফরিদপুরের চরাঞ্চলে বাদাম চাষে কৃষকের সাফল্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT