চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি ২৫ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:48 পূর্বাহ্ন 21, মে 2019
in - সেমি লিড, অপরাধ
A A

হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে সাড়ে ৬ কেজি ওজনের স্বর্ণের বারসহ যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। আটক স্বর্ণের বাজার মূল্য আনুমানিক তিন কোটি ২৫ লাখ টাকা।

আটক যাত্রীর নাম মো. রাজীব দেওয়ান (৩৫), তার বাড়ি মুন্সীগঞ্জ। সোমবার রাত ১১ টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (নং এসকিউ৪৪৬) ঢাকায় আসেন।

ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

কমিশনার কাস্টমস হাউজ, ঢাকার নিকট আসা গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস হাউজ, ঢাকার একটি দল।

তিনি বলেন: গোপন সংবাদের ভিত্তিতে রাজিবকে আটক করি। তার ফ্লাইটটি ঢাকায় আসার পর বোর্ডিং ব্রিজ অতিক্রম করার পর কাস্টমস টিম তাকে অনুসরণ করে। তিনি গ্রীন চ্যানেল অতিক্রম করলে তার কাছে স্বর্ণের বার আছে কিনা জানতে চাইলে অস্বীকার করে এবং দেহ তল্লাশি করতে চাইলে অসহযোগিতাসহ বাজে আচরণ করে।

অথেলো চৌধুরী বলেন: বেশ কিছুক্ষণ পর তাকে আর্চওয়ে মেশিনের মাধ্যমে চেকিং করানো হলে তার প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। এরপরে তার প্যান্টের বিভিন্ন অংশ থেকে লুকায়িত অবস্থায় সাদা রঙ্গের স্কচটেপে মোড়ানো ৬টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে রাজিবের প্যান্টের মধ্যে ৬টি প্যাকেট থেকে ৬৫টি স্বর্ণেরবার পাওয়া যায়, প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম। স্বর্ণের বারের মোট ওজন সাড়ে ছয় কেজি এবং আনুমানিক বাজার মূল্য তিন কোটি ২৫ লাখ টাকা।

মঙ্গলবার রাজিব দেওয়ানকে দি কাস্টমস এ্যাক্ট ১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুসরণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিমানবন্দর থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানান ওই কাস্টমস কর্মকর্তা।

Tags: স্বর্ণের বার
Previous Post

আলোকিত স্থাপনা: ফয়সাল মসজিদ

Next Post

যুদ্ধ লাগলে পৃথিবীতে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

Next Post
ইরানের অস্তিত্ব থাকবে না-ডোনাল্ড ট্রাম্প

যুদ্ধ লাগলে পৃথিবীতে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

তিউনিশিয়া-ভূমধ্যসাগরে অভিবাসী নৌকাডুবি-বাংলাদেশি

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরলেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT