চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লড়বে তৌকীরের ‘হালদা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 22, জুলাই 2018
in বিনোদন
A A

দেশের প্রেক্ষাগৃহগুলোতে গেল বছরের শেষের দিকে মহা সমারোহে মুক্তি পায় তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’। মুক্তির পর থেকেই সব ধরনের দর্শকদের মন জয় করে নেয় ছবিটি। শুধু দেশের মাটিতেই নয়, নদী ও নদীপাড়ের জীবন নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি প্রশংসা পায় বিদেশের মাটিতেও।

এরপর বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও হাজির হয় ‘হালদা’। ফের এমন আনন্দ সংবাদই নিয়েই খবরে এলো ছবিটি।

মোশাররফ করিম, তিশা, জাহিদ হাসান, দিলারা জামান কিংবা রুনা খানের অনবদ্য অভিনয় নজর কেড়েছে সব ধরনের দর্শকের। ইতিমধ্যে ‘হালদা’ একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করলেও এই মাসেই ‘হালদা’ পরিচালক তৌকীর আহমেদ তিনটি আন্তজাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা এবং অংশ গ্রহণ করার আমন্ত্রণ পেয়েছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ‘হালদা’ চলচ্চিত্রের মার্কেটিং ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিষয়ক কর্মকর্তা মনজুরুল ইসলাম মেঘ।

সামনে তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘হালদা’ নির্বাচিত হয়েছে জানিয়ে মেঘ বলেন, আগামি ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর কসোভোতে বসবে ১১তম ফিল্ম ফেস্টিভাল দ্য গডনেস অন দি থ্রোন। আর সেখানে অংশগ্রহণ করবে ‘হালদা’। এরপর ৪ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর রাশিয়াতে ১৪তম কাজান ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অফ মুসমলিম সিনেমা-এর মূল প্রতিযোগিতা বিভাগে প্রতিযোগিতা করবে ‘হালদা’।

এছাড়া ৪ থেকে ১১ অক্টোবর ইতালিতে ২১তম রেলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভালে প্রতিযোগিতা করবে তৌকীরের ‘হালদা’ চলচ্চিত্রটি।

তৌকীর আহমেদ পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’। ভাষা আন্দোলনকে উপজীব্য করে নির্মিত এই চলচ্চিত্রটি ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত। মুক্তি প্রতীক্ষিত এই ছবিতে অভিনয় করেছেন সমকালীন জনপ্রিয় দুই তারকা অভিনেতা তিশা ও সিয়াম।

Tags: ইমপ্রেস টেলিফিল্মতিশাতৌকীর আহমেদফাগুন হাওয়ায়লিড বিনোদনসিয়ামহালদা
Previous Post

‘বাংলাদেশের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব’

Next Post

কর্মক্ষেত্রে সাফল্য পেতে ছাত্রজীবনেই যেসব দক্ষতা অর্জন করতে হবে

Next Post

কর্মক্ষেত্রে সাফল্য পেতে ছাত্রজীবনেই যেসব দক্ষতা অর্জন করতে হবে

খালেদা জিয়া-জামিন

কুমিল্লার মামলায় খালেদার জামিন বিষয়ে হাইকোর্টের আদেশ সোমবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT