চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনে সাকিব, পাঁচে মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 14, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

ত্রিদেশীয় সিরিজে তিনে ব্যাট করতে দেখা যাবে সাকিব আল হাসানকে। বাংলাদেশ দলের কোচিং ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন, সাকিব তিনে ব্যাট করায় মাহমুদউল্লাহ নেমে যাবেন পাঁচ নম্বরে।

ওয়ানডে ফরম্যাটে তিন নম্বর জায়গাটায় স্থায়ী হতে পারেননি কেউ। কখনও মাহমুদউল্লাহ কখনও ইমরুল কায়েস খেলেছেন এ পজিশনে। আঙ্গুলের ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বিবেচনায় নেই ইমরুল। অভিজ্ঞদের মধ্য থেকে তাই সাকিবকেই বেছে নিচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

ব্যাটিং পজিশন নিয়ে খালেদ মাহমুদ বললেন, ‘এটা আমাদের একটা কনসার্ন (তিন নম্বর পজিশন) ছিল। আমাদের কেউ এ নম্বরে ফিট হচ্ছিল না, আমরা চাই ওখানে কেউ একজন নিয়মিত খেলুক। আমরা অনেক চিন্তা করে দেখেছি যে, অভিজ্ঞ কাউকেই এখানে খেলা উচিত। তাই সাকিবকে পছন্দ করেছি এখানে ব্যাট করার জন্য। সাকিব খুব আক্রমণাত্মক, সেই সাথে এমন পজিশনে যেকোনো কন্ডিশনে ম্যাচ পাল্টে দেয়ার সামর্থ্য আছে। আমরা ঠিক করেছি সাকিবকে পর্যাপ্ত সময় দিবো তিন নম্বরে। মাহমুদউল্লাহ পাঁচ নম্বরে।’

টি-টুয়েন্টিতে সাকিবের প্রিয় পজিশন তিন নম্বর। এই পজিশন থেকে সরিয়ে দেয়ায় সাবেক কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে টানাপোড়েনও ছিল তার। সবশেষ সাউথ আফ্রিকা সফরে টি-টুয়েন্টি সিরিজে তিনেই ব্যাট করেছেন সাকিব। প্রোটিয়া সফরের প্রথম ওয়ানডেতেও অবশ্য তিন নম্বরে ব্যাট করেছিলেন তিনি। আউট হয়েছিলেন ২৯ রানে। পরের দুই ম্যাচে আবার ফিরে যান পাঁচ নম্বরে। এবার ওয়ানডেতে নিয়মিত প্রিয় পজিশনে নামার সুযোগটা পাচ্ছেন বাঁহাতি অলরাউন্ডার।

Tags: ত্রিদেশীয় সিরিজমাহমুদউল্লাহসাকিব
Previous Post

ভারতের বড় জয়ের দিনে জিতেছে শ্রীলঙ্কাও

Next Post

নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৪ জনকে হাইকোর্টে তলব

Next Post

নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৪ জনকে হাইকোর্টে তলব

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

উন্মাদ বানরের হাতে ব্লেড হয়ে এসেছে ইন্টারনেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT