চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনদিনের রিমান্ডে পি কে হালদার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 পূর্বাহ্ন 15, মে 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জনপ্রিয় ব্যক্তির সঙ্গে সাংবাদিকের সাক্ষাৎকারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠার পর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদার ও তার ৪ সহযোগীকে ৩ দিন করে রিমান্ডে মঞ্জুর করেছেন ভারতের স্পেশাল সিবিআই কোর্ট।

পি কে হালদারকে সহ ছয়জনকে সিবিআই কোর্টে হাজির করা হয়। এরপর আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার ভারতের একটি গোয়েন্দা সংস্থার বরাতে ভারতীয় এবং বাংলাদেশের একাধিক গণমাধ্যম পিকে হালদারকে গ্রেপ্তারের খবর প্রকাশ করে।

এই খবর প্রকাশের পর চ্যানেল আই অনলাইন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, পিকে হালদার গ্রেপ্তার হয়ে থাকলে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে।

ভারতের ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট (ইডি) গত ১৩ মে থেকে অভিযান চালিয়ে পিকে হালদার ও তার সহযোগীদের আটক করেছে।

ইডি জানিয়েছে, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে পালিয়ে যাবার পর শিবশঙ্কর হালদার নামে ভারতীয় নাগরিকের সনদ যোগাড় করেন পি কে হালদার। পশ্চিমবঙ্গের নকল রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, আধার কার্ডও তৈরি করান পি কে হালদার।

ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট (ইডি) আরো জানিয়েছে, পি কে হালদার এবং তার সহযোগীরা পশ্চিমবঙ্গে ব্যাবসা প্রতিষ্ঠানও পরিচালনা করছেন। প্রচুর অর্থ ব্যয় করে কোলকাতা মেট্রোপলিটন এলাকায় নকল নাগরিক সনদ দেখিয়ে জমি কিনেছেন।

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে।

ইডি আরো জানিয়েছে, শেষ পর্যন্ত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে। কারণ বাংলাদেশ সরকারের আর্থিক ইনটেলিজেন্স ইউনিট ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধ এবং দ্বিতীয়টি, তার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলো সেখানকার ব্যাংকগুলোর সঙ্গে সম্পর্কিত।

পিকে হালদার জালিয়াতির মাধ্যমে দেশের কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠে। এতে ওই প্রতিষ্ঠানগুলো দেউলিয়া হতে বসে এবং গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে অপারগতা প্রকাশ করে।

গোপনে দেশ ছাড়ার পর পি কে হালদারের বিষয়ে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন হাইকোর্ট। পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনা ও তার গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চান উচ্চ আদালত।

গত বছরের ৮ জানুয়ারি পি কে হালদারকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি করে ইন্টারপোল।

Tags: আদালতপিকে হালদাররেড অ্যালার্ট জারি
Previous Post

ফজরের নামাজ আদায় করে ফেরা হলো না বাদলের

Next Post

ফিরেই সাদা পোশাকে রঙিন নাঈম

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দের সাথে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিরেই সাদা পোশাকে রঙিন নাঈম

দুই মোটরসাইকেল ও ট্রাক্টর সংঘর্ষে নিহত ৩, ঘটনাস্থলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মোটরসাইকেল-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT