চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিউনিসিয়ায় বিদ্বেষ ছড়ানো মসজিদ বন্ধ হচ্ছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 পূর্বাহ্ন 27, জুন 2015
in আন্তর্জাতিক
A A

সংঘাতে প্ররোচিত করার দায়ে তিউনিসিয়ার ৮০ টি মসজিদ বন্ধ করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হাবিব এসিদ। শুক্রবার দেশটির পর্যটন শহর সউসিতে একজন বন্দুকধারীর হামলায় ৩৯ জনের মৃত্যুর প্রেক্ষিতে এমন সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী।

বিদ্বেষমুলক প্রচারণা চালানো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থাকা এসব মসজিদ আগামী এক সপ্তাহের মধ্যেই বন্ধ করে দেয়া হবে বলে হাবিব এসিদ জানান।

তিউনিসিয়ার সউসির রিসোর্ট শহরে শুক্রবার পর্যটকদের উপর চালানো এই বর্বরোচিত হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। একজন বন্দুকধারীর নির্বিচার গুলি বর্ষনে তিউনিসিয়া, ব্রিটিশ, জার্মান, বেলজিয়ান, ফ্রেঞ্চ এবং কমপক্ষে একজন আইরিশ নাগরিক নিহত হন বলে দাবি করে আইএস।

হামলা চালানো বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় হামলাকারী ব্যক্তি একজন ছাত্র। পূর্বে তার বিরুদ্ধে কোন অভিযোগ বা তিনি কর্তৃপক্ষের পরিচিত নন বলেও জানানো হয়।

তিউনিসিয়ার এই বিপর্যয় পর্যটকদের উপর দ্বিতীয় মারাত্মক হামলা। এর আগে চলতি বছরের মার্চে দেশটির রাজধানীতে অবস্থিত একটি জাদুঘরে জঙ্গিদের হামলায় ২২ জন মারা গিয়েছিলেন। মৃতদের অধিকাংশই ছিলেন বিদেশি।

Tags: আইএসইসলামি জঙ্গি হামলাইসলামিক স্টেটজঙ্গি হামলাতিউনিসিয়া
Previous Post

নিজের ছবিতে অভিনয় করার মতো বোকা নন করন জোহার

Next Post

ওয়ানডেতে ব্যাটিং পাওয়ার প্লে বাদ

Next Post

ওয়ানডেতে ব্যাটিং পাওয়ার প্লে বাদ

তিন দফা পেছালো একাদশ শ্রেণীতে ভর্তির ফল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT