চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিউনিশিয়ায় নৌকাডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ৪৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:28 অপরাহ্ন 04, জুলাই 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নৌকাডুবির উদ্ধারকাজে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিউনিসিয়া উপকূলের কাছে ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে অন্তত ৪৩ জন নিখোঁজ হয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে ডুবে যাওয়া ওই নৌকার আরও ৮৪ আরোহীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, গত ২৮ ও ২৯ জুন তারা লিবিয়ার জুয়ারা উপকূল দিয়ে অবৈধভাবে ইটালি পৌঁছাতে ভূমধ্যসাগরে যাত্রা করেছিলেন। তাদেরকে বর্তমানে জারজিসে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জুয়ারা উপকূল থেকে ইটালির উদ্দেশে যাত্রা শুরু করে অভিবাসনপ্রত্যাশী বোঝাই একটি নৌকা। এতে বাংলাদেশ, মিসর, সুদান এবং ইরিত্রিয়ার নাগরিকরা ছিলেন। তবে মাঝসাগরে ডুবে ইউরোপের স্বপ্নের ইতি ঘটে এসব অভিবাসী ও শরণার্থীদের।

বর্তমানে ওই অঞ্চলের আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় তিউনিসিয়া এবং লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসনপ্রত্যাশীদের পাড়ি জমানোর চেষ্টা বেড়েছে।

এর আগে গত রোববার লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে একটি নৌকা ভূমধ্যসাগরে ভেঙে যায়। পরে তিউনিসিয়ার নৌবাহিনী ওই নৌকা থেকে ১৭৮ জনকে জীবিত ও ২ জনকে মৃত উদ্ধার করে।

এছাড়া গত ২৪ জুন ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৪ বাংলাদেশিসহ ২৬৭ জনকে উদ্ধার করে দেশটির কোস্টগার্ড।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশের ৩৫ হাজারের বেশি মানুষ ইটালি, গ্রিস, স্পেন, সাইপ্রাস ও মাল্টায় পৌঁছেছে। এর মধ্যে প্রায় ১৯ হাজার ৮০০ জন গেছেন ইটালিতে। আর চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন ৮২৩ জন।

Tags: অভিবাসীঅভিবাসী বাংলাদেশী
Previous Post

জুনে বিশ্বে করোনা সংক্রমণ কম, বেড়েছে মৃত্যু

Next Post

ভারতে করোনার তৃতীয় ঢেউ চূড়ায় পৌঁছাবে অক্টোবর-নভেম্বরের মাঝামাঝি

Next Post
স্বাস্থ্যকর্মীরা করোনা টিকা প্রদান করছেন, নারীরা টিকা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে করোনার তৃতীয় ঢেউ চূড়ায় পৌঁছাবে অক্টোবর-নভেম্বরের মাঝামাঝি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অক্সিজেন সংকট মোকাবিলায় আবুল খায়ের গ্রুপের উদ্যোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT