চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহিরের গুগলিতে ধরা সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:56 অপরাহ্ন 15, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান গুগলিতে ধরা, দর্শকদের উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকের সঙ্গে অর্ধশতাধিক (৫৯) রানের জুটি গড়ে দলকে ভালোই এগিয়ে নিচ্ছিলেন সাকিব আল হাসান। ২৬তম ওভারের শেষ বলে দেখার মতো এক গুগলিতে তাকে বোকা বানান ইমরান তাহির।

সাকিব তখন ২৯ রানে। তাহিরের হাত থেকে বেরুনো গুগলি বেশ খানিকটা টার্ন করে। সাকিব সামনে এগিয়ে খেলতে যেয়ে স্লিপে হাশিম আমলার হাতে ধরা পড়েন। দল ছিল ১২৬ রানে।

এদিন তামিম নেই। সৌম্যও বাদ। মাশরাফী-হাথুরুসিংহে ওপেনে নামিয়ে দেন ঘরোয়া ক্রিকেটের রানমেশিন লিটন দাসকে। সঙ্গে ইমরুল কায়েস। লিটন শুরু থেকে সাহসী সব শট খেলে কাগিসো রাবাদার গতিতে ভড়কে যেয়ে স্লিপে ধরা পড়েন।

নবম ওভারের পঞ্চম বলে গতি ছিল ঘণ্টায় ১৪৪ কি.মি। গুডলেন্থে পড়ে বল শেষ মুহূর্তে কিছুটা নিচু হয়ে যায়। লিটন সামনে শরীর নিয়ে ডিফেন্স করতে যেয়ে বাইরের কানায় লাগান। ব্যাট চুমু দিয়ে বল চলে যায় দ্বিতীয় স্লিপে। ওখানে ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা স্লিপ ফিল্ডার ফ্যাফ ডু প্লেসিস। মাটি ছোঁয়ার সেকেন্ড ব্যবধান আগে বল হাতে নেন। লিটন এই নিয়ে ১০টি ওয়ানডেতে মাঠে নামলেন। রোববার ২৯ বলে করে গেছেন ২১ রান। চারের মার ছিল চারটি। এরপর দ্রুত ফিরে যান ইমরুল কায়েস (৩১)।



প্রিটোরিয়াসের করা লেগ স্টাম্পে থাকা শর্ট বল আলতো করে খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন। ধরা পড়েন কিপারের হাতে।

টেস্টের মতো ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের স্মৃতি ভালো নয়। ১২টি ওয়ানডে খেলে ১০টিতেই হার, দুটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে।

প্রথম ওয়ানডের ভেন্যু কিম্বার্লির ডায়মণ্ড ওভালে দুটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এই মাঠে ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও ২০০৩ বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই তারা হেরেছে ৭ উইকেটে।

Previous Post

রেজিস্ট্রার জেনারেলসহ সুপ্রিম কোর্টের ১০ কর্মকর্তা বদলি

Next Post

আবারও কাছাকাছি সালমান-ক্যাটরিনা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও কাছাকাছি সালমান-ক্যাটরিনা

বাংলাদেশের বাসস্থান অর্থায়নে জাতীয় সম্মেলনে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দৈনিক ৩০০ টাকা কিস্তিতে গরীবদের ফ্ল্যাট দেবে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT