চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদামাটা তাহসানে মুগ্ধ দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:28 অপরাহ্ন 17, মে 2021
in বিনোদন
A A
দর্শকরা সাদামাটা তাহসানের অভিনয়ে মুগ্ধ হয়ে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ে দেখানো হয়েছে তাহসান খান ও তাসনিয়া ফারিণ অভিনীত বিশেষ টেলিফিল্ম ‘অপহরণ’। টেলিভিশনে প্রচারের পর এটি চ্যানেল আইয়ের ইউটিউবেও প্রকাশিত হয়েছে রবিবার। যা প্রকাশের পর পরই ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের কারণে দর্শকের দৃষ্টি কেড়েছেন তাহসান ও ফারিণ জুটি।

তারকা নির্মাতা সঞ্জয় সমদ্দার নির্মিত এই টেলিছবিতে মহামারী পরবর্তী সংকটের একটি গল্প দেখানো হয়েছে। লকডাউনের কারণে এক রিক্সাচালকের আয় রোজগার বন্ধ হওয়ায় বাধ্য হয়ে স্ত্রী সহ অন্যের বাসায় চুরি করতে আসে সে। ঘটতে থাকে মজার ও নির্মম সব কাণ্ড!

আর এমন গল্পের টেলিছবিতে রিক্সাচালক, চোরের চরিত্রে অভিনয় করেন তাহসান খান। আর তাসনিয়া ফারিণ অভিনয় করেন তার স্ত্রীর চরিত্রে। রোমান্টিক কিংবা একেবারে নাগরিক কোনো চরিত্রে তাহসানকে দেখে অভ্যস্ত দর্শক, কিন্তু ‘অপহরণ’ এ সেই চিরচেনা ছক ভেঙে তাহসান হাজির একেবারে সাদামাটা এক চরিত্রে!

তাহসানের এমন পরিবর্তনে আপ্লুত দর্শকের বিরাট একটি অংশ। ইউটিউবে টেলিছবিটি প্রকাশের পর মন্তব্যের ঘরেও তেমনটাই চোখে পড়লো। যেখানে বেশীর ভাগ দর্শকই তাহসানের এমন সাদামাটা চরিত্রে অভিনয়ের প্রশংসা করেছেন।

একজন লিখেছেন, ‘ও মাই গড, তাহাসান এর এমন নাটক দেখবো ভাবতে পারিনি, এক কথায় অসাধারণঅ’

অন্য আরেকজন দর্শক লিখেছেন, ‘ওয়াও! তাহসান ভাইকে ভিন্ন লুকে উপস্থাপন করার জন্য বান্নাহ ভাই এবং সমদ্দার ভাইকে অনেক ধন্যবাদ। অসাধারণ ছিল নাটকটা। খুবই ভাল লাগল।’

শুধু তাহসানের নয়, টেলিছবিতে দর্শক ফারিণ ও গুণী অভিনেতা মামুনুর রশিদেরও প্রশংসা করেছেন। স্বরূপ চন্দ্র দে’র কথায় অন্ধ টেলিছবির চিত্রনাট্য করেছেন ইশতিয়াক অয়ন।

Tags: চ্যানেল আইটেলিফিল্মতাসনিয়া ফারিণতাহসানতাহসান খাননাটকফারিণবান্নাহমামুনুর রশিদলিড বিনোদনসঞ্জয় সমদ্দার
Previous Post

ঈদ শেষে ঢাকায় ফেরা হলো না তাদের

Next Post

‘আমাকেও গ্রেপ্তার করুন’, সিবিআই অফিসে মমতার অগ্নিমূর্তি

Next Post
সিবিআই অফিসে মমতার অগ্নিমূর্তি, পুলিশ ও কর্মকর্তাদের সঙ্গে দেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

'আমাকেও গ্রেপ্তার করুন', সিবিআই অফিসে মমতার অগ্নিমূর্তি

অচেতন ব্যক্তির জন্য হাসপাতালে চিকিৎসা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মায় স্পিডবোট দুর্ঘটনা: বোট চালক শাহ আলম গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT