চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহসানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন মিথিলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 অপরাহ্ন 20, জুলাই 2017
in বিনোদন
A A
মিথিলা ও তাহসান

মিথিলা ও তাহসান

‘তাহসানের সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়ে​ গেছে। গত মে মাসেই বিবাহ বিচ্ছেদের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ ঘটনাটি সবাইকে জানানোর জন্য আরেকটু সময় নিতে চেয়েছিলাম। কারণ, এত বড় কষ্টের খবর সবাইকে জানানোর মতো মানসিক প্রস্তুতি আমাদের ছিল না। ধারন করার ব্যাপার আছে। কিন্তু কিছু অনলাইন নিউজ পোর্টাল মনগড়া ও আজেবাজে খবর প্রকাশ করায় ফেসবুকে যৌথভাবে বিচ্ছেদের কথা আজ প্রকাশ করেছি।’ আজ বৃহস্পতিবার রাতে এক ফোনালাপে এমনটাই বললেন মিথিলা।

আজ বৃহস্পতিবার দুপুরে যৌথভাবে এক ফেসবুক বার্তায় তাহসান ও মিথিলা জানালেন, ‘বেশ কয়েকমাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব বা মতবিরোধ নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াই মঙ্গলজনক।’

তাহসান ও মিথিলার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। প্রায় ২ বছর তারা একসঙ্গে থাকছেন না। এবার বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

মিথিলা জানান, প্রায় দুই বছর ধরেই তাহসান ও তিনি আলাদাভাবে থাকছেন। আলাদা থেকে তারা নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটমাটের চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বোঝাপড়া না হওয়ায় চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। এ বছর মে মাসে তাহসান-মিথিলার প্রায় ১১ বছরের সংসারের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে।

বিচ্ছেদ প্রসঙ্গে এই ফোনালাপে মিথিলা বলেন, ‘একটি ইস্যু নিয়ে তো আর কখনো বিচ্ছেদ হয় না। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন মেয়ের জন্য বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা এত সহজ নয়। কিন্তু একটা সময় আমাকে মেনে নিতে হয়েছে এটাই বাস্তবতা। জীবনচলার পথের একটা সময় এসে আমরা বুঝতে পারলাম, দুজন মানুষ যার যার জায়গা থেকে দুই ধরনের জিনিস চাই। তাহসানের জীবনের লক্ষ্য হয়তো একরকম, আমার হয়তো আরেক রকম। তবু দুজন ভিন্ন রকম মানুষ তো একসঙ্গে থাকে। আমরাও থেকেছি। শেষ পর্যন্ত আর হলো না।’

তিনি আরও বলেন, ‘আমাদের যখন বিয়ে হয়, তখন আমাদের দুজনের বয়সই অনেক কম। আমাদের ক্যারিয়ারও একসঙ্গে গড়ে উঠেছে। এমন না যে, কেউ কারও আগে বা পরে এসেছি। সেসব দিক থেকে আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। কিন্তু একটা সময় এসে মনে হচ্ছিল, ১১ বছর আগের একজন মানুষ আর পরের একজন এক থাকে না। অনেক পরিবর্তন দেখা যায়। তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে।’

আর বিচ্ছেদের কারণ প্রসঙ্গে তাহসান বললেন, ‘সমাজ কী বলবে—এই ভয়ে অভিনয় করে সারা জীবন কাটিয়ে দিতে হবে, আমরা দুজন এ ব্যাপারে একমত নই।’

এর আগে দুপুরে ফেসবুক বার্তায় ভক্তদের উদ্দেশে তারা বলেন, ‘আমরা বুঝতে পারছি, এটা আপনাদের খুব খারাপ লাগবে। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা সবসময় নিজেদের সম্পর্ক সম্মান ও মর্যাদার সঙ্গে বজায় রেখেছিলাম, ভবিষ্যতেও তাই থাকবে। আমরা আশা করি, আপনারা আমাদের পাশে থাকবেন।’

২০০৬ সালে ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। তাদের একমাত্র সন্তান আইরা তেহরীম খান।

Tags: তাহসানমিথিলা
Previous Post

নির্বাচন দিয়েই আওয়ামী লীগকে নির্মূল করতে চায় বিএনপি

Next Post

বাংলাদেশের প্রকৃতি রক্ষায় সম্পৃক্ত হতে চান যুক্তরাজ্য প্রবাসীরা

Next Post
বাংলাদেশের প্রকৃতি রক্ষায় সম্পৃক্ত হতে চান যুক্তরাজ্য প্রবাসীরা

বাংলাদেশের প্রকৃতি রক্ষায় সম্পৃক্ত হতে চান যুক্তরাজ্য প্রবাসীরা

২০ দলীয় জোটের সঙ্গে কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে ইসলামী ঐক্যজোট

বিএনপিসহ ২০ দলীয় জোটের সঙ্গে কোন সম্পর্ক নেই: ইসলামী ঐক্যজোট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT