চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহলে কি কন্যাকে বন্দী করে রাখব?

হাসিনা আকতার নিগার by হাসিনা আকতার নিগার
5:55 অপরাহ্ন 07, জুলাই 2019
in মতামত
A A

নুসরাত হত্যাকাণ্ডের ঘটনাতে যখন দেশ তোলপাড় তখন-
“দিনের আলোয় কাটুক
সব অন্ধকার রাত
এই বাংলায় চাই না
আর কোন ভিকটিম নুসরাত।”

পুলিশের এ শ্লোগানটি মানুষের কাছে হয়েছিল স্বপ্ন জাগানিয়া বাঁশি। সামাজিক মাধ্যমে শ্লোগানটি ভাইরাল হয়ে পুলিশের মতই সবার চাওয়া ছিল, আর কোন পরিবার তার কন্যাকে নুসরাতের মত মরতে দেখবে না। কিন্তু শপথের শ্লোগানটি কেবল শ্লোগান হয়ে রইল। বরং নুসরাতের সাথে আরো অনেক নাম যুক্ত হয়েছে। একই সাথে ধর্ষকদের লজ্জাহীন চেহারাগুলো দেখে মনে হয় এদের জন্য বিচারবহির্ভূত মৃত্যুই শ্রেয়। যদিও আইনকে এভাবে নিজের হাতে তুলে নেয়া অন্যায়। কিন্তু উপায়হীন এ সমাজ ও রাষ্ট্র।

খবরের পাতায় ধর্ষণের ঘটনার ভয়াবহতা দেখে শঙ্কা জাগে ঘরের মেয়েটিকে নিয়ে। কারণ ৭ বছরের সামিয়ার উপর পাশবিক নির্যাতন করে থামেনি। বরং নিজেদের অপরাধ ঢাকতে ফুটফুটে মেয়েটিকে চিরতরে শেষ করে দিতে দ্বিধা করেনি পাষণ্ড মানুষরূপী অমানুষগুলো।

সারা দেশে নিত্যদিনের ঘটনাতে পরিণত হয়ে উঠছে নারীর উপরের এ অত্যাচার। নারীর নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না কেউ। ঘরে বাইরে সকল স্থানে একই অবস্থা। শিক্ষককে বলা হয় দ্বিতীয় জন্মদাতা। কিন্তু জ্ঞানের আলো দিয়ে মানুষ গড়ার কতিপয় কারিগর এখন ধর্ষক। স্কুল-মাদ্রাসা-কলেজ- বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ বিকৃত মানসিকতার ব্যাখ্যা নেই। একজন মাদ্রাসার শিক্ষক যখন ১২টি মেয়ের সাথে ব্যাভিচার করাকে শয়তানের কাজ বলে সাফাই গায়, তখন ধর্মের দোহাই দেয়া শয়তানরূপী শিক্ষকের এ সমাজে বাঁচার কোন অধিকারকে মেনে নেয়া যায় না। তার শয়তানকে বধ করতে হারকিউলিসেরই দরকার। এ শয়তানদের কারণেই ক্রসফায়ারে ধর্ষকের মৃত্যুতে উল্লসিত হয় মানুষ। বিবেকের চোখে এ উল্লাস যদিও রাষ্ট্র-সমাজের জন্য লজ্জার। আইন ও বিচার ব্যবস্থার জন্য পরাজয়। তবু একজন ধর্ষক সমাজ থেকে কমেছে এটাই হয় স্বস্তির কথা।

নুসরাতের ঘটনা দেখে আশা ছিল অত্যন্ত দেশে নারীর উপর পাশবিক বর্বরতা কিছুটা হলেও কমবে। মানুষ শিক্ষা নিবে। কিন্তু তেমন কিছুই ঘটেনি। বরং ঘরের মা-বোন-স্ত্রীকে নিয়ে শঙ্কার জায়গাটি এমন অবস্থায় চলে যাচ্ছে যা নারীর অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা তৈরি করছে ক্রমশ। তবে কি অলিখিতভাবেই নারীর জীবন শৃঙ্খলের বেড়ি পড়ছে?

আইনি সাজার কঠোরতা বা ক্রসফায়ারে থামছে না পাশবিক এ মনোবৃত্তি। এ অবস্থায় ব্যক্তি মানসিকতা পরির্বতন করা খুবই জরুরি। আর এর জন্য কাউন্সেলিং করতে হবে সরকারি ও বেসরকারিভাবে সমাজের সকল স্তরে। কারণ যৌন জীবনের বিকৃত মানসিকতা বাহিক্যভাবে বোঝা যায় না। আর কোন ব্যক্তি নিজে থেকে তার এ মানসিকতা নিয়ে কথা বলবে না এটাই স্বাভাবিক ঘটনা। সুতরাং নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতনতা করার মাধ্যমে কাউন্সেলিং করতে হবে। ভুলে গেলে চলবে না ধর্ষক ব্যক্তিটি এ সমাজে স্বাভাবিক রূপেই বসবাস করে। সেই সাথে এর অন্তরালের কারণগুলো বিশ্লেষণ করতে হবে। তথ্য প্রযুক্তি ব্যবহারের উপযুক্ত না হবার আগেই মানুষের হাতে সারা বিশ্ব। নিষিদ্ধ বিষয়ের প্রতি মানুষের অধিক আকর্ষণ সহজাত প্রবৃত্তি। আর এ প্রবৃত্তির কারণে ষড়রিপুকে নিয়ন্ত্রণ করতে পারে না। এতে করে ব্যক্তি আচরণ নিয়ন্ত্রণহীন হয়ে ধর্ষণ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে।

বর্তমান সময়ের ঘটনাগুলোতে বিশেষভাবে লক্ষ্যণীয় হলো ধর্ষণের মেত ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা বয়সের দিকে অপরিপক্ক নয়। ন্যায়-অন্যায় বোঝার মত বোধ তাদের আছে  সুতরাং এমন ব্যক্তিরা নিজের কু-রিপুর বিভৎস খেলাতে হত্যা করেছে রূপা, তনু, নুসরাত আর ছোট সামিয়াকে। আর তাদের এ বিকৃত মানসিকতা এখন দেশের কন্যা সন্তানের মা-বাবার কাছে কবির ছড়ার ‘বর্গী এলো দেশে’র মতো আতঙ্ক।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

 

Tags: ধর্ষণনুসরাতসামিয়া
Previous Post

লতিফ সিদ্দিকীর জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

Next Post

সুনামগঞ্জে তরুণীর লাশ উদ্ধার

Next Post
ঢাকা-টাঙ্গাইল

সুনামগঞ্জে তরুণীর লাশ উদ্ধার

রাজধানীর মূল সড়কে রিকশা বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT