চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনের বাবার মুখ মলিন করলেন রিয়াদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:28 অপরাহ্ন 17, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

১৮তম ওভারে তাসকিনকে চার মারলেন খুলনার অধিনায়ক রিয়াদ। টিভির পর্দায় ভেসে উঠল একটি মলিন মুখ। এম এ রশিদ মনু। তাসকিনের বাবা। ছুটির দিনে মাঠে এসেছিলেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ওই চার দেখেই বুঝে যান ছেলের দল চিটাগাং ভাইকিংসের হারের জন্য এটি যথেষ্ট।

দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্স জয় পেয়েছে ৫ উইকেটে। শুরুতে রুশো ৪৯ করে দিয়ে যাওয়ার পরও খুলনার জয় অসম্ভব মনে হচ্ছিল। সেটি সম্ভব হয় রিয়াদের ব্যাটিংয়ে। ৩৫ বলে ৪৮ করে অপরাজিত থাকেন তিনি। শেষ দিকে কার্লোস ব্র্যাথওয়েট ২ বলে ১০ রান তুলে ম্যাচ শেষ করেন।

৬ ম্যাচে খুলনার এটি তৃতীয় জয়। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। সমান সংখ্যক ম্যাচে এক জয় তাসকিনদের। শেষ দিক থেকে দ্বিতীয় তারা!

বিপিএলে দেশি ক্রিকেটাররা জ্বলতে পারছেন না-এই অপবাদ থেকে শুক্রবারের মিরপুর কিছুটা হলেও রক্ষা করতে এগিয়ে আসবে। দিনের প্রথম ম্যাচে জাকির হাসান (২৬ বলে ৫১*) নায়কোচিত এক ইনিংস খেলে রাজশাহীকে জয় এনে দেন। ঠিক পরের ম্যাচে সৌম্য সরকার-এবং এনামুল হক বিজয়ের ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৬০ রানের সংগ্রহ পায় চিটাগাং ভাইকিংস। পরে রিয়াদ ঝলক।

বিজয়কে এদিন শুরুতে বেশ নড়বড়ে মনে হয়। অফস্টাম্পের বাইরের বলে স্কয়ারকাট, স্কয়ার ড্রাইভে নাগাল পাচ্ছিলেন না। সেই বিজয় ৩৭ বল নাগাদ অর্ধশতক স্পর্শ করেন বিদ্যুতগতির এক স্কয়ারকাটে, ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চোখের পলকে পাঠান সীমানার বাইরে। বিজয় পরে ৪৭ বলে ৬২ রান করে সাজঘরে ফেরেন। এই মৌসুমে আগের চর ম্যাচে বিজয়ের সর্বোচ্চ রান ছিল ১৮। সৌম্য সরকার ৩৪ বলে ৩২ করেন।

বিজয়, সৌম্য ফিরে যাওয়ার পর এসেই পথ ধরেন সিকান্দার রাজা। ৮ বলের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভাইকিংস। এরপর নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে সাউথ আফ্রিকার স্টিয়ান ভান জিল স্কোর বড় করার চেষ্টা করেন। নাজিবুল্লাহ ১৬ বলে ২৪ করে শেষ ওভারে রানআউট হন। ১৫ বল খেলে ২৩ রানে অপরাজিত থাকেন স্টিয়ান।

খুলনার আবু জায়েদ চৌধুরী তিনটি উইকেট নেন। রিয়াদ ফেরান একজনকে।

জবাব দিতে নেমে দলীয় ১৫ রানের মাথায় ক্লিঞ্জারকে হারায় খুলনা। শুরুর ধাক্কা সামলে নেন রুশো। ২৬ বলে ৪৯ করে আল-আমিনের বলে বোল্ড হন। ৪ রানের মাথায় ধীমান ঘোষ ফিরে গেলে হাল ধরেন অধিনায়ক রিয়াদ। তাকে ভালো সঙ্গে দেন আরিফুল হক। ২৪ বলে ৩৪ করে যান তিনি।

চিটাগাং ভাইকিংস ১৬০/৫
খুলনা টাইটান্স ১৬৪/৫
৫ উইকেটে জয়ী খুলনা

Tags: বিপিএল-২০১৭
Previous Post

সিরিয়ায় রাসায়নিক হামলা: তদন্ত বন্ধে ১০ বার ভেটো দিয়েছে রাশিয়া

Next Post

ভুয়া খবর বন্ধে ফেসবুক-গুগলে ‘ট্রাস্ট ইন্ডিকেটর’

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া খবর বন্ধে ফেসবুক-গুগলে ‘ট্রাস্ট ইন্ডিকেটর’

ঢাকা লিট ফেস্ট

ছুটির দিনে ঢাকা লিট ফেস্টে জনস্রোত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT