জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দলের নেতৃত্বে আছেন মাশরাফি বিন মতুর্জা।
এছাড়া স্কোয়াডে আছেন তামিম, মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহ, লিটনের মতো নিয়মিত খেলোয়াড়রা। বেশ অপেক্ষা শেষে দলে ফিরছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন।
স্কোয়াডে জায়গা পেয়েছেন আল আমিন হোসেন। জাতীয় লিগে দারুণ পারফরমেন্স দেখানো কামরুল হাসান রাব্বি আছেন দলে।
তবে ইনজুরি কাটিয়ে উঠলেও দলে নেই তাসকিন।
১৪ সদস্যের ওয়ানডে দল: মাশরাফি(অধিনায়ক), তামিম, সৌম্য, লিটন, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ, সাব্বির, নাসির, আল আমিন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান ও কামরুল।






