চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালেবানের ভয়ে দেশ ছাড়তে কাবুল বিমানবন্দরে জনতার ঢল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:06 অপরাহ্ন 16, আগস্ট 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কাবুল বিমানবন্দরে আফগান নাগরিকরা পালানোর জন্য ভিড় করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের নিয়ন্ত্রণ ইতোমধ্যেই নিয়ে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এর জেরে দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি।

তালেবান আসার পর শুধু প্রেসিডেন্ট নয়, প্রাণে বাঁচতে দেশ ছাড়ার হিড়িক পড়েছে আফগানদের মধ্যে। কাবুল বিমানবন্দরের দিকে ছুটছেন হাজার হাজার মানুষ। একে অপরকে ঠেলে যেভাবেই হোক বিমানে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। জনসমুদ্রে পরিণত হয়েছে কাবুল বিমানবন্দর।

সোমবার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আফগানিস্তান ছাড়ার জন্য হাজার হাজার মানুষ বিমানবন্দরের একটি ফ্লাইটে ওঠার চেষ্টা করলে ফাঁকা গুলি ছোঁড়ে মার্কিন সেনারা।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘এখানে আমার খুব ভয় লাগছে। তারা আকাশের দিকে অনেক গুলি ছুঁড়ছে’।

বার্তা সংস্থা রয়টার্স একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলছে, ‘জনতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতেই ফাঁকা গুলি করা হয়েছে।’

খবরে আরও বলা হয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেকগুলো ভিডিওতে গুলির শব্দ শোনা যায়। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, মানুষজন রানওয়ের দিকে দৌড়ে বিমানে ওঠার চেষ্টা করছে। এই বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে মার্কিন সৈন্যরা।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিমানগুলোয় কূটনৈতিক কর্মীদের আগে সরিয়ে নিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা বিশৃঙ্খলা আর বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়েছে।

অন্যদিকে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কোরিয়া, কাতার এবং ব্রিটেনসহ মোট ৬০টি দেশ যৌথ বিবৃতি দিয়ে তালেবানদের সাধারণ মানুষের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে আফগানিস্তানের সব নাগরিকের সুরক্ষায় তাদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছে দেশগুলো।

Tags: কাবুল বিমানবন্দর
Previous Post

মহাকাশে কলোনি তৈরিতে থ্রিডি প্রিন্টার পাঠাচ্ছে নাসা

Next Post

আফগান যুদ্ধের চিত্র তুলে ধরা হয়েছে যে ছয় সিনেমায়

Next Post
শান্তিপূর্ণ অবস্থানে নারী মুসল্লি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগান যুদ্ধের চিত্র তুলে ধরা হয়েছে যে ছয় সিনেমায়

জনি ডেপের ছবি, তিনি হ্যাট ও গ্লাস পরেছেন, ভাবুক মুখাবয়ব।. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউড আমাকে বয়কট করছে: জনি ডেপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT