চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালেবানদের কাছে রেডক্রস কর্মীরাও নিরাপদ নয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 অপরাহ্ন 15, আগস্ট 2018
in আন্তর্জাতিক
A A
রেড ক্রস

আফগানিস্তানে কর্মরত রেডক্রস কর্মীদেরও নিশ্চিত নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছে তালেবান জঙ্গিরা। তাদের দাবি এই মানবাধিকার সংস্থাটি কাবুলের কারাগারে আটক তালেবানদের সাহায্য দিতে ব্যর্থ হয়েছে।

ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেডক্রস বা আইসিআরসি সাধারণত আটকদের অবস্থা পর্যবেক্ষণ করে এবং তাদের চিকিৎসাসেবা দিয়ে থাকে। কিন্তু গত বছর আফগানিস্তানে সাতজন রেডক্রস কর্মী নিহত হওয়ার পরে সেখান থেকে নিজেদের গুটিয়ে নিতে শুরু করে তারা।

সংস্থাটির পক্ষ থেকে বিবিসিকে বলা হয়, তালেবানদের আচরণের ব্যাপারে তারা সচেতন।

আইসিআরসির মুখপাত্র আন্দ্রে কাট্টা প্রিটা বলেন, জঙ্গি দলটির সঙ্গে আইসিআরসির খুব গভীর সংযোগ ছিলো এবং তারা আশা করছিলো কোনো একটি সমাধান বেরিয়ে আসবে যেন আইসিআরসি তাদের মানবিক কাজগুলো চালিয়ে যেতে পারে।

তিনি যোগ করেন, আইসিআরসি যুদ্ধক্ষেত্রে মানবিক ক্ষতির শিকার সবাইকেই সেবা দিয়ে থাকে এবং কোনো পক্ষাবলম্বন করে না। এর আগে তালেবান সদস্যদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণও দিয়েছে তারা। নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে তালেবান নিয়ন্ত্রিত এলাকাতেও কাজ করে সংস্থাটি।

সোমবার এক বিবৃতিতে তালেবান জানায়, কাবুলের পুল-ই-চারখি কারাগারে আটক থাকাদের শারীরিক অবস্থা খুবই খারাপ। তাদের সঙ্গে কিছু ঘটলে সেটার দায় আইসিআরসিকে নিতে হবে। ভালো কারাগারের দাবিতে অনেকে অনশন ধর্মঘটও করছে।

আফগানিস্তানে ৩০ বছর ধরে কাজ করছে আইসিআরসি এবং সেখানে তাদের ১ হাজারেরও বেশি কর্মী রয়েছে। গত অক্টোবরে দলটি তাদের দুটি অফিস গুটিয়ে নেয় এবং নিরাপত্তার স্বার্থে সেখান থেকে কর্মী কমিয়ে আনে। আরো বেশ কিছু মানবাধিকার সংস্থাও সম্প্রতি আফগানিস্তান থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে কারণ তালেবান ও আইএস তাদের উপরও হামলা করেছে।

পুরো আফগানিস্তানে যখন তালেবানরা অনেক সব ভয়াবহ আক্রমণ চালাচ্ছে তখনই আইসিআরসির বিষয়ে এই ঘোষণা দিলো জঙ্গি সংগঠনটি। বুধবারেও নর্দার্ন বাঘলান প্রদেশে সেনা ফাঁড়িতে তালেবানদের আক্রমণে ৪৪ আফগান পুলিশ ও সেনা মারা গেছে।

সাউদার্ন জাবুল প্রদেশের সাজয় রাজ্যে আরেকটি আক্রমণে অন্তত ৭ জন সেনা মারা গেছে। প্রাণ হারিয়েছে তিন সাধারণ নাগরিকও। 

Tags: রেড ক্রস
Previous Post

বরিশালের বানারীপাড়ায় গোলাম সারওয়ারের জানাজা

Next Post

কোনোভাবেই যেন খুনিরা রেহাই না পায়

Next Post

কোনোভাবেই যেন খুনিরা রেহাই না পায়

শ্রদ্ধা, ভালোবাসায় জাতির পিতাকে স্মরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT